শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • পাকুন্দিয়ায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ

    পাকুন্দিয়ায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস’ (পিবিজিএসআই) কর্মসূচির আওতায় এসএসসি-২০২২ ও এইচএসসি-২০২৩ (সমমান) শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার মাকছুদা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলাম।

    অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কাশেম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভূঁইয়া, মঙলবাড়িয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মো. মজিবুর রহমান, হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ রকীব উদ্দিন মোশায়ের এবং পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন আহম্মদ।

    পিবিজিএসআই কর্মসূচির আওতায় এসএসসি পরীক্ষায় শ্রেষ্ঠ ২৪ জন ও এইচএসসি (সমমান) পরীক্ষায় শ্রেষ্ঠ ১৬ জন শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এর আগে নির্বাচিত শিক্ষার্থীদের ব্যাংক একাউন্টে বৃত্তির অর্থ প্রদান করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন