শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • নরসিংদীতে ছাত্রলীগ নেতা গ্রেফতার

    নরসিংদীতে ছাত্রলীগ নেতা গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ। 

    বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার কান্দাইল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    পুলিশ জানায়, দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি হারুন অর রশিদ গোপনে বাড়িতে ফেরেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি আমদিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী আবু ছিদ্দিক মিয়ার কান্দাইল বাজারস্থ ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে মাধবদী থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

    মাধবদী থানার এক কর্মকর্তা জানান, হারুন অর রশিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন