শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • রাঙ্গুনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

    রাঙ্গুনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রিনা আক্তার (২৬) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ। 

    নিহতের পরিবারের দাবি, হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে শ্বশুরপক্ষের লোকজন। 

    এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শ্বশুরকে আটক করেছে পুলিশ।

    ২৪ জুলাই (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১২টায় উপজেলার পোমরা ইউনিয়নে ৫নং ওয়ার্ডের বুড়ির দোকান এলাকার নবাবীপাড়া গ্রামের নিজ বসতঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

    নিহত রিনা আক্তার ওই এলাকার প্রবাসী জাহেদুল ইসলামের স্ত্রী। তিনি পার্শ্ববর্তী রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের আবদুল মোনাফের মেয়ে। সে দুই সন্তানের জননী ছিলেন।

    নিহত রিনার বাবা আবদুল মোনাফ জানান, প্রবাসী জাহিদুল ইসলামের সাথে তার মেয়ে রিনা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে এক ছেলে ও এক কন্যা সন্তান জন্ম হয়। জাহিদুল ইসলাম প্রবাসে থাকায় তার মেয়ে শ্বশুরালয়ে পরিবারের সাথে বসবাস করে আসছেন। বিয়ের পর থেকেই পারিবারিক কলহ লেগে থাকত। দেবর, ননদ ও শাশুড়ি তাদের মেয়ে রিনা আক্তারকে বিভিন্ন সময় মানসিক নির্যাতন করত। গত চার বছর পূর্ব তার দেবর তার মেয়েকে মেরেছিল। সেটা পারিবারিকভাবে সমাধান করেন। ঘটনার দুই দিন আগে রিনার দুই ননদ তাকে মারধর করেছে। তারাই আমার মেয়েকে হত্যা করে লাশ ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে প্রচার করছে।

    এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শিফাতুল মাজদার জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ঘটনাটি হত্যা না আত্মহত্যা সেটি ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত অব্যাহত রয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন