শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • খাগড়াছড়িতে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলি, নিহত ৪

    খাগড়াছড়িতে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলি, নিহত ৪
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খাগড়াছড়ির দীঘিনালায় দুই পাহাড়ি রাজনৈতিক দলের মধ্যে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জোড়া সিন্ধু কারবারিপাড়া এলাকায় এই সংঘর্ষ হয়। এতে অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

    দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস–সন্তু লারমা গ্রুপ) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ–প্রসিত খিসা গ্রুপ)-এর সদস্যদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউপিডিএফ-এর সশস্ত্র গ্রুপ কমান্ডার বিপ্লব চাকমার নেতৃত্বে ৪০-৪৫ জনের একটি দল এবং জেএসএস-এর সশস্ত্র কমান্ডার জয়দেব চাকমার নেতৃত্বে ৩৫-৪০ জনের আরেকটি দল জোড়া সিন্ধু কারবারিপাড়ায় মুখোমুখি হয়। পরে দুই পক্ষের মধ্যে ভারী অস্ত্র নিয়ে শুরু হয় গোলাগুলি, যা দীর্ঘ সময় ধরে চলে।

    প্রাথমিকভাবে জানা গেছে, ইউপিডিএফ (প্রসিত)-এর সামরিক শাখা ‘গণমুক্তি ফৌজ’ বা ‘পিপলস লিবারেশন আর্মি’র চার সদস্য এ সংঘর্ষে নিহত হয়েছেন। এ ছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

    ওসি জাকারিয়া আরও জানান, বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ করছে।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন