শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • বাকেরগঞ্জে আসমা হত্যা: স্বামী-মেয়ে গ্রেফতার

    বাকেরগঞ্জে আসমা হত্যা: স্বামী-মেয়ে গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাকেরগঞ্জে আসমা হত্যার ঘটনায় স্বামী ও সৎ মেয়েকে গ্রেফতার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। 

    শনিবার (২৬ জুলাই)  সকালে বাকেরগঞ্জ থানার পক্ষ থেকে আসমা বেগমের স্বামী আবুল হোসেন (৫৫) ও সৎ মেয়ে সাকিবা (২৫) কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়। 

    এর আগে বৃহস্পতিবার রাতে বাকেরগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক (এস আই) রফিকুল ইসলাম তাদেরকে নারায়ণগঞ্জ থেকে আটক করে বাকেরগঞ্জ থানায় নিয়ে আসে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

    বাকেরগঞ্জ থানা সূত্রে জানা যায়, চলতি বছরের ১৭ জুন (মঙ্গলবার) সন্ধ্যায় উপজেলার কলসকাঠী গ্রামে আসমা বেগম (৫৫) নামে একজন গৃহবধুকে গলা কেটে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। ওইসময় নিহতের স্বামী আবুল হোসেন জানান, তার স্ত্রী মাগরিবের নামাজের পর মোবাইল ফোনে তাকে শেষবারের মতো দেখতে যাওয়ার জন্য অনুরোধ জানালে তিনি বাসায় গিয়ে তার স্ত্রীর রক্তাক্ত লাশ দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তার স্ত্রীকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ছেলে আছিম বিল্লাহ বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

    এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রফিকুল ইসলাম বলেন, তদন্ত করতে গিয়ে নিহত আসমার স্বামী ও সৎ মেয়ের অসংলগ্ন কথাবার্তা ও প্রাথমিকভাবে হত্যার ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়ায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

    এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আসমা বেগম হত্যার ঘটনায় তার স্বামী ও সৎ মেয়েকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রাথমিকভাবে তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন