শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • খাগড়াছড়িতে ‘জুলাই পুনর্জাগরণ’ শপথ পাঠ ও ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত

    খাগড়াছড়িতে ‘জুলাই পুনর্জাগরণ’ শপথ পাঠ ও ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    'জুলাই পুনর্জাগরণ' এর সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার খাগড়াছড়িতে এক ভার্চুয়াল আলোচনা সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের পৌর টাউন হল সম্মেলন কক্ষে সকাল ৯টায় এই আয়োজন সম্পন্ন হয়।

    খাগড়াছড়ির এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা ম্যাজিস্ট্রেট মারুফ হাসান, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, এনসিপি দক্ষিণাঞ্চলের সংগঠক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা, মহিলা বিষয়ক উপ-পরিচালক সুষ্মিতা খীসা, এবং জেলা সমাজসেবা উপ-পরিচালক আবু আবদুল্লাহ মো. ওয়ালী উল্লাহ।

    অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে কেন্দ্রীয় শপথ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দুর্নীতি, বৈষম্য ও 

    সহিংসতামুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এই আয়োজনে জুলাই গণঅভ্যুত্থনে আহত ছাত্র ও নারী প্রতিনিধিরাও অংশ নেন।

    সমাজের সর্বস্তরের মানুষ এই অনুষ্ঠানে অংশ নেন এবং জাতীয় উন্নয়ন ও মানবিক সমাজ বিনির্মাণে সক্রিয় অংশগ্রহণের শপথ গ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, “সমাজে মানবিকতা, সহমর্মিতা, দায়িত্ববোধ ও নাগরিক সচেতনতা জাগিয়ে তুলতে এই ‘জুলাই পুনর্জাগরণ’ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

    অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে সমাজ সচেতনতামূলক পরিবেশনা তুলে ধরা হয়। আয়োজকদের মতে, এই আয়োজন জেলার জনগণের মাঝে উদ্দীপনা ও সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিতে বিশেষ ভূমিকা রেখেছে।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন