শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • নীলফামারিতে অতিথি মঞ্চে প্রশাসনের কর্মকর্তাদের সাথে আ.লীগের নেতা

    নীলফামারিতে অতিথি মঞ্চে প্রশাসনের কর্মকর্তাদের সাথে আ.লীগের নেতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীর ডোমারে এক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তবে এই অনুষ্ঠানে অতিথি মঞ্চে সরকারি কর্মকর্তার পাশাপাশি একজন আওয়ামী লীগ নেতাকে উপস্থিত দেখতে পেয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

    শনিবার (২৬ জুলাই) বিকেলে ডোমার চ্যাম্পিয়ন লীগ (ডিসিএল)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুস সামাদ। বিশেষ অতিথি ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বী সহ আরও কয়েকজন প্রশাসনিক কর্মকর্তা। তবে আলোচনার কেন্দ্রে চলে আসে অতিথি তালিকায় আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেনের উপস্থিতি।

    অনুষ্ঠানের অতিথি মঞ্চে সরকারি কর্মকর্তাদের সাথে বসে থাকতে দেখা যায় আওয়ামী লীগ নেতা ইলিয়াস হোসেন কে। এই বিষয়টি নিয়ে এলাকায় শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। এলাকাবাসীর অভিযোগ, এই জুলাই মাসেই,,,,,জুলাই আন্দোলনের যোদ্ধাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে প্রশাসনের কর্মকর্তাদের সাথে কিভাবে একজন ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর সেখানে স্থান পায়?

    স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা মো. সোহেল রানা জানান, "ইলিয়াস হোসেন ফ্যাসিস্ট আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত সেটা এলাকায় কারো অজানা নয়। ইতিপূর্বে আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, মিছিল মিটিংয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণের ছবি এখনো ফেসবুকে রয়েছে। এমন একজন ব্যক্তিকে নিয়ে প্রশাসন একই মঞ্চে প্রোগ্রাম করে বিষয়টি সত্যি অনেক প্রশ্নের জন্ম দেয়।"

    এ বিষয়ে জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহির মিলন অভিযোগ তুলে বলেন, "জুলাই আন্দোলনের বিরোধী ও ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর কোনো অনুষ্ঠানে অতিথির চেয়ারে থাকুক সেটা কোনোভাবেই কাম্য নয়। এসব ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একাধীকবার জানানো হয়েছে এরপরেও তারা কেন একই মঞ্চে তা আমার জানা নেই।"

    ডোমার চ্যাম্পিয়ন লীগ (ডিসিএল) টুর্নামেন্ট এর ফজলে রাব্বি নামের এক আয়োজক বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করে জানান, "ইলিয়াস হোসেনকে অতিথি করা হয়েছে এ ব্যাপারে আমি জানতাম না।

    ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বী বলেন, "এটি উপজেলা প্রশাসনের কোনো প্রোগ্রাম নয়। ডোমার উপজেলায় ইউএনও হিসেবে আমার যোগদানের বেশী দিন হয়নি, অনেকের ব্যাপারে তেমন জানিনা। আমন্ত্রন পেয়ে সেখানে গিয়েছি।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন