শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • ঝিনাইদহে গার্মেন্টস শ্রমিকের অর্ধ গলিত লাশ উদ্ধার

    ঝিনাইদহে গার্মেন্টস শ্রমিকের অর্ধ গলিত লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারের একটি ভবন থেকে তরিকুল ইসলাম (৩৫) নামে এক যুবকের বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

    রোববার বিকালে ঘরের দরজা ভেঙ্গে পুলিশ তার গলিত লাশ উদ্ধার করে। 

    পেশায় গার্মেন্টস শ্রমিক তরিকুল পার্শ্ববর্তী কেশবপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। 

    ভাই আজিজুল ইসলাম জানান, গত এক সপ্তাহ ধরে তার ছোট ভায়ের কোন খোঁজ ছিল না। রোববার তার স্ত্রীর তালাকনামা বাড়িতে পৌছালে তরিকুলের খোঁজ হয় এবং তার ভাড়া বাড়িতে গিয়ে দেখে মৃতদেহ বিছানার উপর পড়ে আছে। লাশটি বিকৃত হয়ে গেছে। 

    তরিকুলের ভাগ্নে ইয়াসিন জানান, তার মামী জুনিয়া খাতুন তালাক দিয়ে চলে যাওয়ার পর হয়তো মামা হৃদরোগে আক্রান্ত হয়ে অথবা ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যা করতে পারে। 

    তিনি জানান, তার মামা গার্মেন্টেসে চাকরী করে অনেক টাকা জমিয়েছিল। টাকা শেষ হওয়ার পর সংসারে টানাটানি শুরু হয়। এক পর্যয়ে তার মামিও তালাক দিয়ে চলে যায়। 

    তরিকুলের মা অভিযোগ করে বলেন, তার ছেলের মৃত্যু নিয়ে রহস্য আছে। তার স্ত্রী এ ঘটনার সঙ্গে জড়িত কিনা তার রহস্য পুলিশ উদ্ধার করে ন্যায় বিচার নিশ্চিত করুক। 

    বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, লাশটি চেনার উপায় নেই। হয়তো এক সপ্তাহের বেশি সময় মারা গেছে। এ কারণে শরীরের চামড়া পঁচে গেছে। 

    তিনি আরো জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগ বা ঘুমের বড়ি খেয়ে সুইসাইড করতে পারেন।

    ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে বলে ওসি জানান।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন