শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • চন্দ্রগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতা মনির গ্রেফতার

    চন্দ্রগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতা মনির গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. মনির হোসেন (৩৮) কে গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। 

    বিষয়টি নিশ্চিত করেছে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম।

    শনিবার (২৬ জুলাই) সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন সমতা সিনেমা হলের সামনে দেওপাড়া রাস্তার মাথার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

    মনির চন্দ্রগঞ্জ ইউপির দেওপাড়া গ্রামের সাবেক সেনা সদস্য তোতা মিয়ার ছোট ছেলে। সে চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্বে ছিল। এর আগে সে দীর্ঘদিন প্রবাস জীবন অতিবাহিত করেন।

    গত ৫ আগষ্ট আ’লীগ সরকার পতনের পর সকল নেতা কর্মীরা পালিয়ে গেলেও মনির এলাকা ছেড়ে পালায়নি বলে স্থানীয়ভাবে জানা যায়। তাকে জিআর-২১৭ মামলায় বিস্পোরক দ্রব্য ও অন্যান্য ধারায় অজ্ঞাতনামা হিসেবে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।

    চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ও মামলায় সম্পৃক্ত থাকার অভিযোগে দীর্ঘদিন অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতা মনিরকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন