শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • জুলাই-আগস্টের আন্দোলনের এক বছর পূর্তি: রাজপথে ছিলেন আশরাফ ও স্বপন

    জুলাই-আগস্টের আন্দোলনের এক বছর পূর্তি: রাজপথে ছিলেন আশরাফ ও স্বপন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত বছর জুলাই-আগস্ট (২০২৪)-এর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের এক বছর পূর্তি উপলক্ষে সারা দেশের মতো নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ও আনন্দ মিছিল ও গণজাগরণ অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় দেখা যায় উৎসবমুখর গণজোয়ার।

    উপজেলার বৃহত্তম ইউনিয়ন পিরোজপুর ও শিল্পপ্রধান এলাকা কাঁচপুরে এ উপলক্ষে বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়।

    পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এবং আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফুল আলম আশরাফ—যিনি একজন বর্ষীয়ান ছাত্রনেতা ও বাংলাদেশ যুবদলের নেতা—সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কাঁচপুরে বিশাল র‍্যালিতে অংশগ্রহণ করেন। অপরদিকে, কাঁচপুরের আরেক জনপ্রিয় যুবদল নেতা মো. শহিদুর রহমান স্বপনও বিপুল সংখ্যক নারী-পুরুষ এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে স্বতঃস্ফূর্তভাবে র‍্যালিতে যোগ দেন।

    দুই নেতার নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। সারা অঞ্চলজুড়ে তৈরি হয় উৎসবের আমেজ ও রাজনৈতিক উদ্দীপনার এক অনন্য চিত্র।

    র‍্যালিতে অংশগ্রহণ করেন সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা আলহাজ্ব গিয়াস উদ্দিন। তিনি বলেন, “বিএনপি যখন সরকার গঠন করেছিল, তখন দেশের মানুষ দলমত নির্বিশেষে শান্তিতে ছিল। সেই ঐতিহ্যে ফিরতে হলে প্রয়োজন আরেকটি সুষ্ঠু ও নিরপেক্ষ গণতান্ত্রিক সরকার।”

    পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফুল আলম আশরাফ আরও বলেন, “আমি বহু বছর ধরে ধানের শীষের পক্ষে রাজনীতি করছি। রাজপথে আন্দোলন করতে গিয়ে বহুবার হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছি। তবু জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি এবং করে যাব। জুলাই-আগস্টের গণআন্দোলনে শহীদ ও আহতদের প্রতি আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

    তিনি আরও জানান, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনায় তিনি ও স্বপন রাজপথে সক্রিয় থেকে ভবিষ্যতেও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়ে যাবেন।


    এন কে/বিএইচ/আমির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন