শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • ওমানপ্রবাসীকে আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত

    ওমানপ্রবাসীকে আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর বেগমগঞ্জে প্রবাসফেরত এক আত্মীয়কে আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) ভোরে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের আবুল খায়ের চেয়ারম্যান বাড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

    ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, ভোর ৫টা ৪০ মিনিটে চন্দ্রগঞ্জপূর্ব বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি হাইস মাইক্রোবাস রাস্তার পাশে খালে পড়ে যায়। খবর পেয়ে সকাল ৬টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

    নিহতরা সবাই একই পরিবারের সদস্য এবং লক্ষ্মীপুরের বাসিন্দা। তারা ওমানফেরত এক আত্মীয়কে বিমানবন্দর থেকে আনতে গিয়েছিলেন। ফেরার পথে দুটি গাড়িতে ভাগ হয়ে রওনা দেন। একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়, অন্যটি নিরাপদে পৌঁছায়।

    চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মোবারক হোসেন ভূঁইয়া জানান, চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং খালে পড়ে যায়। কয়েকজন বের হয়ে আসলেও সাতজন গাড়ির ভেতর আটকে থেকে মারা যান। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

    বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. মনির হোসেন জানান, এখন পর্যন্ত দুটি মরদেহ হাসপাতালে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, বাকিরাও ঘটনাস্থলেই মারা গেছেন।

    বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. লিটন দেওয়ান জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি রেকারের সাহায্যে খাল থেকে তোলা হয়েছে। ওমান প্রবাসী ব্যক্তি বেঁচে আছেন। নিহতদের পরিচয় শনাক্তে হাইওয়ে পুলিশ কাজ করছে।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন