শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে ১২ জুয়াড়ি আটক

    পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে ১২ জুয়াড়ি আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ের পৌর এলাকায় সেনাবাহিনীর অভিযানে ১২ জুয়ারীকে আটক করা হয়েছে। এসময় দুই লক্ষাধিক টাকা সহ ১৩ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। 

    রবিবার রাতে পৌরসভার ডোকরো পাড়া এলাকায় অভিযানের নেতৃত্বে দেন পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর  আদনান মোরশেদ আল হক।

    পরে আটক জুয়ারিদের সদর থানা পুলিশের হাতে হস্তান্তর করে সেনাবাহিনী। আটকৃতাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে আসামিদের আদালতে তোলার কথা রয়েছে। 

    অভিযান সূত্রে জানা যায়, পঞ্চগড় পৌরসভার ডোকরো পাড়া এলাকায় বাস, মিনি বাস, কোচ, মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আল মামুনের বাসায় জুয়ার ব্যবসা চলছিল।  পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এসময়  দুই লক্ষ ১৩ হাজার ৭৯০ টাকা, নয়টি বাটন ফোন ও চারটি স্মার্ট ফোন জব্দ করা হয়। 

    মামুন নিজেকে বিএনপি নেতা দাবি করে জুয়ার আসর প্রতিদিন বাসায় চালাতেন বলে জানা গেছে। 

    অভিযানে সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান সহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। 

    সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, অভিযানে আটক ১২ জুয়ারির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে। 


    আমির খসরু লাবলু, পঞ্চগড় প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন