শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • পটুয়াখালীতে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

    পটুয়াখালীতে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দশমিনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার বিকাল ৪ টায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন শাখার উদ্যেগে গছানী মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়াম হলরুমে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশবাড়িয়া ইউনিয়নের সভাপতি মাওলানা মো. নুরুল আমিন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মো. শাহ আলম। 

    বিশেষ অতিথি ছিলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামী দশমিনা উপজেলার আমীর এম. লুৎফর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী দশমিনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুল বাশার, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বাঁশবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদক অধ্যাপক মো. হাবিবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী দশমিনা উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য মাওলানা সাইফুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী দশমিনা উপজেলা শাখার বাইতুলমাল সাধারণ সম্পাদক মাওলানা মো. রেদওয়ান সহ উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ। 

    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- স্বাধীনতার ৫৪ বছরের আমরা স্বাধীনতার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমরা নিরলস ভাবে জামায়াতে ইসলামী  কাজ করতে আগ্রহী। আগামী নির্বাচনের আমরা বিজয় অর্জন করতে পারবো। ঘরে ঘরে জামায়াতে ইসলামীর দাওয়াত দিতে হবে এবং ভোট প্রার্থনা করতে হবে। বিগত বছরগুলোতে আমরা কোন কথা বলার সুযোগ পাইনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন