রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম ও উপসর্গে একদিনে ৫ মৃত্যু, নতুন রোগী ১ হাজার ২০ ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসভবনে সৌরবিদ্যুৎ ‘আমার একটাই ছেলে, ওকে ছাড়া কীভাবে বাঁচব’ আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে হৃদয়, ফিরলেন জাকের মক্কা-মদিনার নিরাপত্তায় হুমকি এলে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান ধর্মমন্ত্রীর রাজনৈতিক ফায়দা নিতে চাওয়া গোষ্ঠীর বিষয়ে সতর্ক থাকার আহ্বান সাকির ৩০ হাজার আসনের গ্যালারিতে ফাঁকা হাজারো চেয়ার, সাদামাটা এশিয়ান গেমসের উদ্বোধন গজারিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে চালকসহ নিহত ৪ রান্নাঘরে মজুত ককটেল বিস্ফোরণে আহত গৃহবধূর মৃত্যু ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা নিয়ে নতুন তথ্য
  • লক্ষ্মীপুরে যুবলীগ নেতা আটক

    লক্ষ্মীপুরে যুবলীগ নেতা আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরে ১৭টি মামলার পলাতক আসামি যুবলীগ নেতা শাহজালাল মোল্লাকে আটক করেছে সেনাবাহিনী।

    বুধবার (২৭ আগস্ট) রাতে সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের করাতিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

    শাহজালাল মোল্লা ওই ইউনিয়নের উত্তর চর রমনী মোহন গ্রামের মোল্লা বাড়ির রহমান মোল্লার ছেলে এবং স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি।

    জানা গেছে, তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, হত্যা ও অস্ত্র আইনে মোট ১৭টি মামলা রয়েছে। এর মধ্যে কিছু মামলায় তিনি জামিনে থাকলেও কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

    আটকের পর সেনাবাহিনী তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।

    লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান বলেন, শাহজালাল মোল্লার বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। তার নামে ১৭টি মামলা রয়েছে এবং বেশ কয়েকটিতে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা তাকে আটক করি। পরে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ