রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে নির্বাচিত সাফায়েত মীর

পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে নির্বাচিত সাফায়েত মীর
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকুস) নির্বাচনে পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক পদে জয়লাভ করেছেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৫ নং চন্ডীপুর ইউনিয়নের সন্তান ও গণিত বিভাগের মেধাবী শিক্ষার্থী শাফায়েত মীর। তিনি ইসলামি ছাত্রশিবিরের “সমন্বিত শিক্ষার্থী জোট” থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

শাফায়েত মীরের বাড়ি চন্ডীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে। তিনি চন্ডীপুর মনসা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। নির্বাচনে জয়ের খবর ছড়িয়ে পড়তেই তার পরিবার, সহপাঠী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার নেমে আসে।

ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। স্থানীয় অনেকেই তার এই অর্জনকে রামগঞ্জ উপজেলার জন্য গর্বের বলে মনে করছেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন