রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সমাজের পচন ও নৈতিক অবক্ষয়ের লক্ষণ দেখা যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী এআইয়ের ভুল তথ্যে চীনা জাহাজে অভিযান চালাতে যাচ্ছিল যুক্তরাষ্ট্র বন্ধ্যাত্ব চিকিৎসায় পৃথক আধুনিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বহরে যুক্ত হলো ৫ নতুন কন্টেইনার ক্যারিয়ার মধ্যপ্রাচ্যে উত্তেজনা, অবকাশ থেকে আগেভাগেই ফিরলেন ট্রাম্প ভোরের ভারি বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে মস্কো অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় নি হ ত ২, আহত ৬ আওয়ামী লীগ সমর্থকের বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার সংবিধান সংস্কার কমিটির বৈঠকে যাবে না ইসলামী আন্দোলন অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
  • সুন্দরবনে অবৈধ মৎস্য আহরণ রোধে কোস্ট গার্ডের সচেতনতা অভিযান

    সুন্দরবনে অবৈধ মৎস্য আহরণ রোধে কোস্ট গার্ডের সচেতনতা অভিযান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলেঅবৈধ মৎস্য আহরণ রোধ ও বনজ সম্পদ রক্ষায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড।

    বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

    তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নানাবিধ জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

    এরই ধারাবাহিকতায় ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী, কয়রা, রূপসা, শরণখোলা ও নলিয়ান কর্তৃক সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় জেলেদের মাঝে জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত জেলেদের অবৈধভাবে দেশের জলসীমা অতিক্রম না করা, অবৈধ মৎস্য আহরণ ও অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকা, বনজ সম্পদ সংরক্ষণ এবং নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তা বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে জনসচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়।

    তিনি আরও বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকল্পে এবং আইন-শৃঙ্খলার উন্নতির লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন