শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • চাকরি ফিরে পেতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ

    চাকরি ফিরে পেতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদরহাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা। 

    শনিবার (৪ অক্টোবর) বেলা সাড়ে এগারোটা থেকে তারা মহাসড়ক অবরোধ করে। পরে পৌনে ১টার দিকে অবরোধ স্থগিত করা হয়।

    খবর পেয়ে ঘটনাস্থলে আসেন থানা পুলিশ, হাইওয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ১২শ কর্মকর্তা সড়কে অবস্থান নিয়ে চাকরিতে পুনর্বহাল করার দাবি জানান। এতে মহাসড়কের উভয় লেনে দীর্ঘ যানজট দেখা দেয়। সীমাহীন ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী ও চালকরা।

    সরেজমিনে দেখা গেছে, ফৌজদারহাটে মহাসড়কে কয়েকশ কর্মকর্তা মহাসড়কে অবস্থানের কারণে চট্টগ্রামমুখী ও ঢাকামুখী লেনে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিশেষ করে শহরমুখী যাত্রীরা বেকায়দায় পড়েন।

    ভুক্তভোগী একজন বলেন, শহরে যাচ্ছিলাম মায়ের চিকিৎসা করাতে। কিন্তু পথিমধ্যে সড়কে অবরোধ দেওয়া হলো। আজকে আর ডাক্তারের শরণাপন্ন হতে পারব কিনা জানি না।

    একজন শিক্ষার্থী জানান, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলাম ক্লাসে। কিন্তু সড়কে অবরোধ করায় আটকে গেলাম। তীব্র গরমে হাঁফিয়ে ওঠেছে অনেকে।

    জানতে চাইলে সীতাকুণ্ডের বারআওলিয়া হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আব্দুল মোমিন জানান, চাকরিচ্যুত অফিসাররা ১১টার দিকে সড়ক অবরোধ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে অবরোধ স্থগিত করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন