বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির মৃত তারকাদের নিয়ে এআই ‘ডেথস্লপ’, শোকও হচ্ছে অনলাইনের পণ্য জাতিসংঘে বিশ্বনেতাদের উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান এসআই আলতাফ হত্যা: আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ
  • গুইমারার দোকানপট্টি আগুনে ছাই, ফায়ার সার্ভিসের অভাব নিয়ে ক্ষোভ

    গুইমারার দোকানপট্টি আগুনে ছাই, ফায়ার সার্ভিসের অভাব নিয়ে ক্ষোভ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারে গতরাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের ২ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

    শনিবার দিবাগত গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন, আনসার ভিডিপির সদস্য ও সেনাবাহিনীর সদস্য এবং দূরবর্তী এলাকা থেকে আসা ফায়ার সার্ভিসের ইউনিট দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বাজারের বহু দোকান ভস্মীভূত হয়ে যায়।

    খবর পেয়ে সিন্দুকছড়ি সেনা জোন অধিনায়ক, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আইরিন আকতার,গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।

    ইউএনও আইরিন আকতার ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন এবং সকলকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, "উপজেলা প্রশাসন এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্তদের পাশে আছে এবং যতটুকু সম্ভব সহযোগিতা করবে।"

    স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, গুইমারা উপজেলা সদরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কোনো কার্যালয় না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ এত মারাত্মক আকার ধারণ করেছে।

    বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, "গুইমারাতে যদি একটি ফায়ার সার্ভিস অফিস থাকতো, তবে আগুন লাগার সঙ্গে সঙ্গেই তা নিয়ন্ত্রণে আনা যেত। আমাদের ১৯টি দোকান সম্পূর্ণ পুড়ে যেত না, হয়তোবা এই ক্ষতি কিছুটা কমানো যেত।"

    ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পর আবারও স্থানীয়রা দ্রুত এই উপজেলায় একটি ফায়ার সার্ভিস অফিস স্থাপনের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন