বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির মৃত তারকাদের নিয়ে এআই ‘ডেথস্লপ’, শোকও হচ্ছে অনলাইনের পণ্য জাতিসংঘে বিশ্বনেতাদের উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান এসআই আলতাফ হত্যা: আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ
  • ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরী ধর্ষণ কাণ্ডে ৩ অভিযুক্ত কারাগারে

    ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরী ধর্ষণ কাণ্ডে ৩ অভিযুক্ত কারাগারে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় প্রতিবন্ধী এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত তিন কিশোরকে গ্রেপ্তার করেছে।

    ৩ অক্টোবর শুক্রবার রাতে ওই নারীর মা বাদী হয়ে নাসিরনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপরই রাতে অভিযান চালিয়ে পুলিশ আসামি তিন কিশোরকে গ্রেপ্তার করে। ৪ অক্টোবর  শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

    মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত  বৃহস্পতিবার তিন কিশোর ওই নারীকে ছাগল খুঁজে দেওয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। পরদিন তিনি বিষয়টি তাঁর মাকে জানান।

    মামলার বাদী বলেন, ‘আমার মেয়ের এক মাস আগে বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের সপ্তাহ না যেতেই যৌতুকের জন্য মেয়ের স্বামী তাকে ছেড়ে অন্য জায়গায় বিয়ে করেন। এর পর থেকে আমার মেয়ে আমার বাড়িতে থাকে। এরই মধ্যে আমার মেয়েকে তিনজন মিলে ধর্ষণ করে। এখন আমি কার কাছে বিচার দিমু। আমার মেয়ে টারে কে বিয়ে করবে?

    জানতে চাইলে অভিযুক্ত কিশোরদের পরিবার দাবি করে, এ ঘটনার সঙ্গে তাদের ছেলেরা কোনোভাবেই জড়িত না। কী কারণে তাদের বিরুদ্ধে এমন অভিযোগ করা হয়েছে, তা তারা বুঝতে পারছে না। 

    নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদ আহাম্মদ বলেন, ‘চুরি হওয়া ছাগল খুঁজে দেওয়ার কথা বলে নিয়ে ওই নারীকে ধর্ষণ করে তিন কিশোর। ভুক্তভোগীর মায়ের করা মামলা আমলে নিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করে এবং তাদের জবানবন্দি নেওয়া হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন