শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • জমি বিরোধে রায়পুরে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন, সাংবাদিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন

    জমি বিরোধে রায়পুরে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন, সাংবাদিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের রায়পুরে জমিসংক্রান্ত বিরোধে বিএনপি নেতা দেলোয়ার হোসেন দেলুকে (৫৫) মারধর ও দোকান ভাংচর করার অভিযোগ উঠেছে। সেই সংবাদ প্রকাশ না করে কতিপয় সাংবাদিক উল্টো ভুক্তভোগীর বিরুদ্ধে চাঁদাবাজির ভুঁয়া সংবাদ প্রচার করায় জনমনে চরম ক্ষোভ বিরাজ করছে। মারধর ও চাঁদা দাবি করার মিথ্যা সংবাদের প্রতিবাদে শনিবার সন্ধ্যা ৫টায় ভুক্তভোগী পুর্বলাচ গ্রামের বাড়ীতে সংবাদ সম্মেলন করে বিচার দাবি করেছেন।

    ভুক্তভোগী দেলু পাটোয়ারী বলেন, গত ১০ বছর ধরে পৌরসভার পুর্বলাচ গ্রামের মানিকে গো পোলের সামনে সৈয়দ আহাম্মদ পাটয়ারীর ছেলে হুমায়ুন কবিরের সাথে ২৫ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছে। শুক্রবার বিরোধকৃত জমিতে দেলোয়ার হোসেনের দোকানঘর ভাংচুর চালিয়ে ২০ হাজার টাকার মালামাল ক্ষতি করে হুমায়ুন কবিরসহ তার লোকজন। এই সংবাদ শুনে দেলোয়ার হোসেন ঘটনাস্থলে গেলে হুমায়ুন কবিরসহ তার লোকজন বেদম মারধর করে। দেলোয়ার হোসেনকে আহতাবস্তায় উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে চিকিৎসা করে পরিবার।

    এইসংবাদ না করে উল্টো প্রতিপক্ষ হুমায়ুন কবির কয়েকজন সাংবাদিক দিয়ে দেলোয়ার হোসেনের বিরুদ্ধে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে মিথ্যা সংবাদ প্রচার করানো হয়। যা আজও সত্য না। অতর্কিতভাবে হামলার বিচার ও মিথ্যা সংবাদের প্রতিবাদে শনিবার (৪ অক্টোবর) রায়পুর থানায় সাধারন ডায়রি করেছেন পৌরসভার ১নং ওয়ার্ডের বিএনপির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন দেলু।। 

    এঘটনায় অভিযুক্ত হুমায়ুন কবির বলেন, আমাদের সাথে স্থানীয় সাবেক কাউন্সিলর আহসান মাল ও বিএনপি নেতা দেলোয়ার হোসেন গংদের জমি নিয়ে বিরোধ চলছে। শুক্রবার ওই জমি দখল নিতে গেলে দেলোয়ার হোসেন তার লোকজন নিয়ে বাঁধার সৃষ্টি করে। উভয়পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি হয়।

    উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু বলেন, ৫ই আগস্টের পর কিছু সাংবাদিক বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে তারই ধারাবাহিকতায়  বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে, আমি এর তীব্র নিন্দা জানায় এবং সত্য প্রকাশের অনুরোধ জানায়।

    রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুইয়া বলেন, প্রতিপক্ষ হুমায়ুন কবিরের বিরুদ্ধে করা ক্ষতিগ্রস্থ আহত বিএনপি নেতা দেলোয়ার হোসেন দেলুর অভিযোগটি তদন্ত করে ব্যাবস্থা করা হচ্ছে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন