শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • রায়পুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

    রায়পুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের রায়পুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পনেরো মাসের শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে মোটরসাইকেল চালক বাবা ও মা আহত হয়েছেন। নিহত শিশুর নাম জান্নাতুল মিম।

    শিশুর বাবা শিপন হোসেন ও মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় রায়পুর বাসাবাড়ী থেকে হায়দরগঞ্জ সড়কের আমতলি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

    পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার সন্ধ্যার আগে রায়পুর উপজেলার সোনাপুর এলাকার নিজ বাসা থেকে শিপন হোসেন স্ত্রী এবং শিশুকে নিয়ে মোটরসাইকেলযোগে আত্মীয়ের বাড়ির দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি রায়পুর বাসাবাড়ী-হায়দরগঞ্জ সড়কের আমতলি নামক স্থানে পৌঁছালে স্ত্রীর ওড়না মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায় শিশুটি। এসময় শিশুর বাবা ও মা আহত হন। আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

    রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে সড়কে ছিটকে পড়ে শিশু মিম মারা যায়। পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে দেওয়া হয়েছে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন