শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা নিয়ে নতুন তথ্য অপ্রতিম হত্যা: ১২ ঘণ্টায় একজন হেফাজতে, মিলেছে গুরুত্বপূর্ণ ক্লু ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি একই ঘর থেকে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুর মরদেহ উদ্ধার নওগাঁর মান্দায় ৪টি বিগ ক্যান্টিলিভার স্থাপন, সহজ হবে চলাচল বুকে ব্যথার সঙ্গে যে ৫ লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসা জরুরি জঙ্গি কার্যক্রমের সন্দেহে গ্রেপ্তার ১২ জনের ৩ দিনের রিমান্ড প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনীতির মূলধারায় আনতে শক্তিশালী ইন্টারনেট প্রয়োজন: অর্থমন্ত্রী হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু গ্রিনল্যান্ডে বড় সামরিক উপস্থিতির চুক্তি যুক্তরাষ্ট্র-ডেনমার্কের
  • তালার হাজরাকাটি বাজারে আগুনে পুড়ল আটটি দোকান

    তালার হাজরাকাটি বাজারে আগুনে পুড়ল আটটি দোকান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৯ অক্টোবর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

    স্থানীয় বাসিন্দারা জানান, রাত তিনটার দিকে হঠাৎ বাজারের এক প্রান্তে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। খবর পেয়ে তালা ও ডুমুরিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

    পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে মিষ্টির দোকান, চায়ের দোকান ও বিচালির দোকানসহ আটটি প্রতিষ্ঠান ছিল। টিনের ছাউনি ও কাঠের বেড়ার দোকান হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

    নৈশপ্রহরী কেরামত শেখ বলেন, ‘রাত তিনটার দিকে কুকুর ডাকাডাকি করায় আমি উত্তর দিকে যাই। ফিরে এসে দেখি সুরমান গাজীর মিষ্টির দোকানের পেছনে আগুন জ্বলছে। চিৎকার দিলে লোকজন ছুটে আসে এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।’

    অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মিষ্টির দোকানের মালিক সুরমান গাজী। তিনি বলেন, ‘দোকানের সব পুড়ে গেছে। অন্তত আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন আমি নিঃস্ব।’

    বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন এবং জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন।

    তালা থানার ওসি মো. মাইনউদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন