শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জঙ্গি কার্যক্রমের সন্দেহে গ্রেপ্তার ১২ জনের ৩ দিনের রিমান্ড প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনীতির মূলধারায় আনতে শক্তিশালী ইন্টারনেট প্রয়োজন: অর্থমন্ত্রী হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু গ্রিনল্যান্ডে বড় সামরিক উপস্থিতির চুক্তি যুক্তরাষ্ট্র-ডেনমার্কের মধ্যনগরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক দ্বিতীয় বিয়ের প্রথম বার্ষিকীতে শবনম ফারিয়ার আবেগঘন পোস্ট পুরুষদের পিরিয়ড হলে ‘পিরিয়ড লিভ’ থাকত: শ্রুতি হাসান সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রম সমন্বিত কাঠামোয় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রীতি ম্যাচ খেলতে ডেকে মাঠে এল না চীন পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলা: অভিযানে ৮ জঙ্গি নিহত
  • মাদকবিরোধী অভিযানে আশুলিয়ায় ৭ জন আটক  

    মাদকবিরোধী অভিযানে আশুলিয়ায় ৭ জন আটক  
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার আশুলিয়ায় পৃথকস্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ সাতজনকে আটক করেছে সেনাবাহিনী। পরে আটককৃতদের সঙ্গে উদ্ধারকৃত অস্ত্র ও মাদক আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

    বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে আশুলিয়ার গাজীরচট ও কান্দাইলের রাজা-বাদশা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন—গাজীরচট এলাকার মেহেদী হাসান মিঠুন (২৪), মো. মোজাম্মেল ভূঁইয়া (৪৪), মাসুমা আক্তার রিয়া (২৩), চাঁপাইনবাবগঞ্জ জেলার রাণীনগর এলাকার মো. জাহিদুল আলম (২৪), রাজশাহীর জামিরা হাটপাড়ার নায়ন আলী (১৮), বগুড়ার ফুলবাড়ী এলাকার মো. গোলাম রাব্বি (১৮) এবং আশুলিয়ার কান্দাইল এলাকার বাবর হোসেন ওরফে বাবলু।

    সেনাবাহিনী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আশুলিয়ার গাজীরচট এলাকায় টহলরত সেনা সদস্যরা হঠাৎ ৫ রাউন্ড গুলির শব্দ শুনতে পান। পরে জামগড়া আর্মি ক্যাম্পের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান পরিচালনা করে।

    অভিযানে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ১টি ৭.৬৫ মিমি পিস্তল, ৮ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, ১৭টি শটগানের কার্তুজ, ১৬টি পিস্তলের কার্তুজ, ২টি ইলেকট্রিক শকার, ৩টি ওয়াকিটকি, ৩ হাজার ৪০ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা, ৪ লিটার বিদেশি মদ, দেশীয় অস্ত্র ও ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

    এ ছাড়া শুক্রবার ভোরে আশুলিয়ার কান্দাইল রাজা-বাদশা মার্কেট এলাকায় অবৈধ অস্ত্রধারী চক্রের আস্তানায় অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১টি পিস্তল, ১টি দেশি অস্ত্র, ২০০ গ্রাম গাঁজা ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

    সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত আসামি ও উদ্ধারকৃত অস্ত্র-মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

    আশুলিয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, সেনাবাহিনী সাতজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ