শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম বাহরাইনে বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ রিয়াদে ভোরে বিস্ফোরণের শব্দ, বিমান হামলার সতর্কতা জারি হুথিদের দুটি ঘাঁটি দখলের দাবি ইয়েমেনি সেনাবাহিনীর সব জেলা পরিষদ ভবনে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ হজে যেতে পারবেন না যেসব ব্যক্তি, প্রাথমিক নিবন্ধনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ডিএমপির অভিযানে ৫১৫ জন গ্রেপ্তার, বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধের ঘোষণা ট্রাম্পের পরীক্ষার সীমা পেরিয়ে তিন প্রতিষ্ঠানের কম্পিউটারে ঢুকেছিল জেমিনি
  • কুড়িগ্রামে টেলিযোগাযোগ নীতি ২০২৫-এর খসড়ার বিরুদ্ধে জনসমাবেশ

    কুড়িগ্রামে টেলিযোগাযোগ নীতি ২০২৫-এর খসড়ার বিরুদ্ধে জনসমাবেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    “টেলিযোগাযোগ নেটওয়ার্ক এবং লাইসেন্সিং নীতি ২০২৫”-এর অধীনে প্রণীত খসড়া গাইডলাইনে অন্যায্য ইন্টারনেট মূল্যবৃদ্ধির আশঙ্কা এবং দেশীয় উদ্যোক্তা-বিনিয়োগকারীদের সুরক্ষাহীনতার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং কুড়িগ্রাম জেলা আইএসপি অপারেটরবৃন্দ।

    এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম অনলাইনের সিটিও মো: জাকির হোসেন, কুড়িগ্রাম আইএসপির মিলন সরকার, কার্নিভালের ইনচার্জ সুকুমার রায়, লিঙ্ক থ্রির রানা প্রমুখ।

    মানববন্ধনে বক্তরা বলেন, প্রস্তাবিত গাইডলাইন কার্যকর হলে স্থানীয় আইএসপি উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন এবং গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবার মূল্য অযৌক্তিকভাবে বৃদ্ধি পাবে। তারা অভিযোগ করেন, প্রস্তাবিত নীতিতে স্থানীয় অপারেটরদের স্বার্থরক্ষা, ব্যবসা টিকিয়ে রাখা এবং গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করার বিষয়টি যথাযথভাবে প্রতিফলিত হয়নি।

    তারা আরও বলেন, সরকারকে নীতিমালা পুনর্বিবেচনা করে দেশীয় উদ্যোক্তা-বান্ধব এবং গ্রাহকসুবিধা রক্ষাকারী নীতি প্রণয়নের আহ্বান জানানো হয়।

    মানববন্ধন শেষে কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর বিভিন্ন দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়


    দৈএনকে/ জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন