শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • অবৈধ বালু উত্তোলন: জাফলংয়ে এক আসামি গ্রেফতার

    অবৈধ বালু উত্তোলন: জাফলংয়ে এক আসামি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দায়ের হওয়া মামলার এজাহার ভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে  গোয়াইনঘাট থানা পুলিশ। 

    সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং লাখেরপাড় এলাকায় থেকে শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার পর গোয়াইনঘাট থানার এসআই তানজিল আকন্দ উপজেলার লাখেরপাড় এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মান্নানকে (৪৩) আটক করেন। আটক ব্যক্তি উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের মৃত আব্দুর রহিমের ছেলে।

    আটকের সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার নবাগত ওসি মো. মনিরুজ্জামান জানান, অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধ ও এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। গ্রেফতারকৃত মান্নানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

    পুলিশ সূত্রে জানা যায়, সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার দায়ের করা গোয়াইনঘাট থানার মামলা নং ৩(১২)২৫–এর ভিত্তিতে এই গ্রেফতার অভিযান পরিচালিত হয়। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর ১৫ (১) ধারা অনুযায়ী গত ৪ ডিসেম্বর মামলাটি দায়ের করা হয়।

    মামলায় গ্রেফতারকৃত মান্নানসহ ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, ইজারা বহির্ভূত এলাকা থেকে যন্ত্রদানব ব্যবহার করে বালু উত্তোলনের ফলে মসজিদ, বসতবাড়ি ও জনসম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

    এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, ইজারা বহির্ভূত এলাকায় বালু উত্তোলনের ফলে পরিবেশের ক্ষতি হওয়ার পাশাপাশি জনসম্পদও ঝুঁকির মুখে পড়ে। আমরা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালাচ্ছি। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
    অবৈধ ভাবে উত্তোলন প্রতিরোধে যৌথ অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন