শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ট্রাক–অ্যাম্বুলেন্স সংঘর্ষে ভাঙ্গায় তিনজনের মৃত্যু

    ট্রাক–অ্যাম্বুলেন্স সংঘর্ষে ভাঙ্গায় তিনজনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাই-বোনসহ অ্যাম্বুলেন্সের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।  

    শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন যশোরের কেশবপুর উপজেলার চালতীবাড়ী গ্রামের বাবর আলীর ছেলে মিজানুর রহমান (৪০), মেয়ে বিউটি বেগম (৩০) এবং একই জেলার মনিরামপুর উপজেলার রাজগঞ্জ গ্রামের নিশান উল্লাহ (২৩)। আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।  

    ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, খুলনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল হাজী অ্যাম্বুলেন্স সার্ভিসের একটি অ্যাম্বুলেন্স, যাতে পাঁচজন যাত্রী ছিলেন। মনসুরাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বড় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন।  

    আহত দুইজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকচালক দুর্ঘটনার পর পালিয়ে গেছেন। ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। পলাতক ট্রাকচালককে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অ্যাম্বুলেন্স হাইওয়ে থানায় রাখা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন