শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • পোকামাকড় নিয়ন্ত্রণে কৃষিক্ষেত্রে নতুন পদক্ষেপ

    পোকামাকড় নিয়ন্ত্রণে কৃষিক্ষেত্রে নতুন পদক্ষেপ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কৃষিক্ষেত্রে পোকামাকড় নিয়ন্ত্রণে এনেছে নতুন দিগন্ত হলুদ ফেরোমন ফাঁদ । রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব পদ্ধতিতে ফসল সুরক্ষা নিশ্চিত করায় কৃষকদের মধ্যে এটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে সবজি ও ফলের চাষে এই পদ্ধতি চমৎকার ফল দিচ্ছে—ফসলের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং বিষমুক্ত সবজি নিশ্চিত হচ্ছে।

    খাগড়াছড়ির মাটিরাঙার কৃষকরা এই ফাঁদ ব্যবহার করে কীটনাশকমুক্ত সবজি উৎপাদনে সফল হয়ে নতুন দিগন্ত উন্মোচন করেছেন। ফলে উৎপাদন খরচ কমে মুনাফা বাড়ছে।

    মাটিরাঙার চড়পাড়া গিয়ে দেখা মিলে এ হলুদ ফাঁদের। কৃষক আব্দুর রব নিজের সবজি জমিতে স্থাপন করেছেন হলুদ ফেরোমন ফাঁদ। বিশেষ আঠাযুক্ত এই হলুদ ফাঁদগুলোতে আটকে আছে সাদা মাছি, ফল মাছি, ছোট মথজাতীয় পোকা, পাতামোড়ানো পোকার মতো বিভিন্ন ক্ষতিকর পোকামাকড়।

    তিনি জানান, আগের মতো এখন আর কীটনাশক ব্যবহার করতে হয় না। এসব ফাঁদ ব্যবহার করে খুব সহজে জমির পোকামাকড় নিয়ন্ত্রণ করা যাচ্ছে। এতে একদিকে ফসল ভালো থাকছে, অন্যদিকে খরচও কমছে।

    মাটিরাঙা উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় ফেরোমন ফাঁদ ব্যবহারের কার্যক্রম শুরু হয়েছে। এই উদ্যোগে অংশ নিয়ে কৃষকরা পেয়েছেন নতুন আশার আলো। মাঠে ফাঁদ স্থাপন করতেই এর কার্যকারিতা চোখে পড়ে বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় আকৃষ্ট হয়ে ফাঁদে ধরা পড়ছে, ফলে ফসল থাকছে নিরাপদ ও কীটনাশকমুক্ত।

    কৃষি বিশেষজ্ঞদের মতে, এই ফাঁদ ফলের মাছি, বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা, সাদা মাছি, পাতামোড়ানো পোকার মতো বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর। একইসাথে এটি উপকারী পোকামাকড়ের ক্ষতি করে না, ফলে কৃষিক্ষেত্রে একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ বজায় থাকে।

    কৃষক সোলাইমান বলেন, আগে পোকা দমন করতে বারবার কীটনাশক দিতে হতো। এখন ফেরোমন ফাঁদ ব্যবহার করে পোকা অনেক কমেছে, ফসলও ভালো হচ্ছে। এতে খরচ কমে গেছে।

    রমিজ মিয়া বলেন, হলুদ ফাঁদ সম্পর্কে তিনি বলেন, হলুদ রংয়ে আকৃষ্ট হয়ে পোকাগুলো বসলেই আটকে যায়। পোকা দমনে হলুদ ফাঁদ পরীক্ষামূলকভাবে প্রথমবার ব্যবহার করে সফলতা পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি।

    চাষি জমির উদ্দিন বলেন, আগে মাছি পোকার আক্রমণে আমার ফলন মারাত্মকভাবে কমে যেত। এখন হলুদ ও ফেরোমন ফাঁদ ব্যবহার করার পর ক্ষেতে পোকার আক্রমণ নেই বললেই চলে। এবার বাম্পার ফলন হয়েছে, আর কীটনাশক  ব্যবহার করতে হয়নি।

    উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেবাশীষ চাকমা বলেন, সাধারণত ক্ষেতে কীটনাশক প্রয়োগ করলে ক্ষতিকর এবং উপকারী দুই ধরনের পোকা মারা যায়। কিন্তু হলুদ ফাঁদ ব্যবহারে শুধু ক্ষতিকর পোকা মারা যায়। এ পদ্ধতির ব্যবহার অত্যন্ত সহজ এবং খরচও অনেক কম। সবজি ক্ষেতের জন্য এ পদ্ধতি অত্যন্ত কার্যকর।

    মাটিরাঙা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলী  বলেন, ফেরোমন ফাঁদ পরিবেশবান্ধব ও টেকসই প্রযুক্তি। এতে কীটনাশকের ব্যবহার কমে আসে, ফলে কৃষকরা নিরাপদ সবজি উৎপাদন করতে পারছেন। আমরা কৃষকদের এ প্রযুক্তিতে আরও উদ্বুদ্ধ করছি।

    তিনি আরো বলেন, কীটনাশাক ব্যবহার করে উৎপাদিত সবজি মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। একারণে আমরা কৃষকদের কীটনাশক ব্যবহারে নিরুৎসাহিত করে বিষমুক্ত ও স্বাস্থ্যবান্ধব সবজি চাষে উৎসাহিত করছি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন