শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

    চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর 'এগারোসিন্দুর প্রভাতী' ট্রেনের পেছনের দুটি বগি (কোচ) চলন্ত অবস্থায় হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার (৫ জানুয়ারি ২০২৬) যাত্রাপথে এই অনাকাঙ্ক্ষিত বিভ্রাট ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি চলন্ত থাকা অবস্থায় হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পেছনের দুটি বগি আলাদা হয়ে যায় এবং গতি কমে থামতে থাকে। এ সময় বড় কোনো দুর্ঘটনার আশঙ্কায় বিচ্ছিন্ন বগিগুলো থেকে যাত্রীরা হুড়োহুড়ি করে নামার চেষ্টা করেন। তবে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে সংশ্লিষ্ট প্রকৌশলী ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বগি দুটি পুনরায় সংযোগ করার কাজ শুরু করে। সাময়িকভাবে ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হলেও বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে।

    জানা গেছে, এদিন বেলা সোয়া ১০টার দিকে টঙ্গী-ভৈরব রেল লাইনের দড়িপাড়া এলাকা অতিক্রম করার সময় ঢাকাগামী চলন্ত এগারোসিন্দুর প্রভাতী ট্রেনের পেছনের দুটি বগির সংযোগস্থল বা জয়েন্টের হুক খুলে গেলে বগি দুটি মূল ট্রেন থেকে আলাদা হয়ে যায়।

    এ বিষয়ে আড়িখোলা স্টেশনমাস্টার মো. কাইয়ুম বলেন, দড়িপাড়া রেল গেটকিপার ফোন করে বিস্তারিত জানায়, পরে ঢাকা থেকে ইঞ্জিনিয়ার এসে তদন্ত করে সংযোগ দেয়। এতে ১ ঘণ্টা ওই লাইন দিয়ে রেল চলাচল বিলম্ব হয়।

    এ বিষয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিন বলেন, বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন