বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • মাইক ব্যবহার করে নির্বাচনি পথসভা, এনসিপি নেতাকে জরিমানা

    মাইক ব্যবহার করে নির্বাচনি পথসভা, এনসিপি নেতাকে জরিমানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমের নির্বাচনি পথসভায় রাত ৮টার পর মাইক ব্যবহার করার অভিযোগে এনসিপি নেতা হাবিবুর রহমান হাবিবকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে।

    বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ জরিমানা করেন। এসময় ভ্রাম্যমাণ আদালতে জরিমানার অর্থ নগদ পরিশোধ করা হয়।

    হাবিবুর রহমান হাবিব তেঁতুলিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮ টার পর মাইক ব্যবহার করে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি বাজারে ১১ দলীয় জোটের নির্বাচনি পথসভা চলছিল। সেখানে সারজিস আলমসহ জামায়াতের জেলা আমির ইকবাল হোসাইন উপস্থিত ছিলেন। রাত ৮ টার পরেও মাইক ব্যবহারের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাচন আচরণ বিধির ১৭ এর ২ লঙ্ঘনের দায়ে হাবিবুর রহমান হাবিবকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আগামীতে নির্বাচনি সভায় নির্ধারিত সময়ে মাইকের ব্যবহার করতে সতর্ক করা হয়।

    ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ বলেন, আমরা তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনি আচরণবিধি পর্যবেক্ষণ করছি। কেউ লঙ্ঘন করলে বিধি অনুযায়ী জরিমানা করা হচ্ছে। বুধবার রাতে ১১ দলীয় জোটের সভায় জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাদের আচরণবিধি সম্পর্কে অবগত হতে সতর্ক করা হয়েছে।

    এনসিপি নেতা হাবিবুর রহমান হাবিব বলেন, নির্বাচনি পথসভায় বক্তব্য দিতে গিয়ে নির্ধারিত সময় অতিক্রম হয়ে যায়। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় জরিমানাকৃত অর্থ নগদ দেওয়া হয়েছে। আগামীতে নির্ধারিত সময়ের মধ্যে আচরণবিধি মেনে আমাদের মাইক ব্যবহার করা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন