বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাতে একটি আইনজীবী প্রতিষ্ঠান (ল’ ফার্ম) নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। তার শর্তসাপেক্ষ জামিন বাতিলের জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২ আগস্ট) রাজশাহী পুলিশ লাইনসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদ দুবাইয়ের একটি আদালত থেকে শর্তসাপেক্ষ জামিন পেয়েছেন বলে সরকার জেনেছে। বিষয়টি যাচাই করতে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং আদালতের জামিন আদেশের সত্যায়িত অনুলিপি (সার্টিফায়েড কপি) সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, জামিন আদেশ বাতিলের লক্ষ্যে বাংলাদেশ সরকারের পক্ষে দুবাইয়ে একটি ল’ ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে বিকেলে রাজশাহী পুলিশ লাইনসে রাজশাহী রেঞ্জ পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বেনজীর আহমেদের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন