শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে জনবল নিয়োগে ব্যাপক দূর্নীতি!

    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে জনবল নিয়োগে ব্যাপক দূর্নীতি!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশেষ প্রতিনিধি: দেশের লক্ষ লক্ষ বেকারের সাথে প্রতারণার মাধ্যমে কোন প্রকার বিজ্ঞপ্তি প্রচার ছাড়াই ফায়ার সার্ভিসে বিপুল সংখ্যক লোকবল নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে। ফায়ারম্যান পদে ৩৪০ এবং ড্রাইভার পদে ৪৬ জন পছন্দের প্রার্থীদের চাকুরী দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে জনবল নিয়োগে বরাবরের মতই চলছে ব্যাপক দূর্নীতি ও অনিয়ম। চলমান নিয়োগে কোন প্রকার বিজ্ঞপ্তি প্রচার ছাড়াই সিন্ডিকেটের মাধ্যমে ফায়ারম্যান পদে ৩৪০ জন এবং ড্রাইভার পদে ৪৬ জন নিজেদের পছন্দের প্রার্থীকে চাকুরী দেওয়া হবে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। অনুসন্ধানে জানা যায়, অধিদপ্তরে জনবল নিয়োগে নিয়োজিত দূর্নীতিবাজ কর্মকর্তাগণ একে অপরের যোগসাজসে কৌশলে নানাবিধ কারণ দেখিয়ে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা ও সেবা বিভাগকে রাজি খুশি করেই এহেন দূর্নীতির স্বর্গরাজ্য গড়ে তুলেছেন। এসব দুর্নীতির সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ঘনিষ্ঠ যোগসাজস রয়েছে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সূত্র জানায়।

    জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা ও সেবা বিভাগ হইতে স্মারক নং ৩১১ তারিখ ২৫/৯/২০২৩ যোগে অধিদপ্তরের মহা দূর্নীতিবাজ কর্মকর্তাগণকে কোন প্রকার বিজ্ঞপ্তি প্রচার না করে দেশের লক্ষ লক্ষ বেকার চাকুরী প্রার্থীদের ফাঁকি দিয়ে এহেন জনবল নিয়োগের অনুমোদন দিয়েছেন। যা দেশের লাখ লাখ বেকারদের সাথে প্রতারণার শামিল। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের এমন অনৈতিক অনুমোদন প্রাপ্তির প্রত্যাশায় অধিদপ্তরের দূর্নীতিবাজ কর্মকর্তাগণ পরিকল্পিতভাবে পূর্ব হইতেই প্রস্তুত ছিলেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের একটি নির্ভরযোগ্য সূত্র। যার ফলে ৪৫১ (চারশত একান্নয়) টি পদে বিগত ২২/৬/২০২৩ হইতে ০৪/৯/২০২৩ তারিখের মধ্যে সরকারী ভাবে ছাড়পত্র প্রাপ্তির পরও দীর্ঘ ৪ মাসে জনবল নিয়োগের জন্য দেশবাসীর নিকট কোন প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করেন নাই। বিজ্ঞপ্তি প্রচার করা ফায়ার ফাইটার ১১১ জন ও ড্রাইভার পদে ৩৮ জন ছাড়া এই দুই পদে প্রায় ৭০০ শত লোক নিয়োগ দিবেন অধিদপ্তর এমনটি জানিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। ১১১ জন ও ড্রাইভার পদে ৩৮ জন ছাড়া পদ বৃদ্ধির অন্য জনবলে কোন বিজ্ঞপ্তি প্রকাশ করেনি সংশ্লিষ্ট অধিদপ্তর। যা রীতিমতো লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর সাথে প্রতারণার শামিল বলে মত দিয়েছেন মহামান্য হাইকোর্টের একজন সিনিয়র আইনজীবী।

    দায়িত্বশীল একটি সূত্র ক্ষোভ প্রকাশ করে বলেন, দূর্নীতি কাকে বলে এবং কত প্রকার ও কি কি? মহা দূর্নীতিবাজ কর্মকর্তাগণ বিগত গত ১৯ জুন তারিখে প্রহসন মূলকভাবে ফায়ার ফাইটার পদে মাত্র ১১১ জন এবং ড্রাইভার পদে মাত্র ৩৮ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করে আইন ও বিধি বিধানসহ দেশবাসীকে বোকা বানিয়ে এহেন পুকুর চুরি ধামাচাপা দিতেছেন। একই পদ্ধতিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কতিপয় অসাধু কর্মকর্তাগণ কুট কৌশলের মাধ্যমে মহামান্য সুপ্রীম কোর্টের আপীল বিভাগের অনুমতি ব্যতিত মহামান্য সলিসিটর অফিসকে রাজিখুশি করে অধিদপ্তরের উপ সহকারী পরিচালকের ৭৪ টি গেজেটেড পদ পদোন্নতির মাধ্যমে সম্পূর্ণ অবৈধভাবে দখল করে আছেন। এই মহা দূর্নীতিবাজ কর্মকর্তারা দীর্ঘদিন ধরে নানা অপকর্ম করেও অধিদপ্তরের বহাল রয়েছেন।

    এসব দূর্নীতির বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ মহামান্য হাইকোর্ট এবং সুপ্রীম কোর্টে একাধিক রীট মামলা চলমান থাকলেও জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের দুর্নীতিবাজ কিছু কর্তা ব্যক্তিদের আশ্রয় প্রশ্রয়ে ফায়ার সার্ভিসে এমন দুর্নীতি অনিয়ম দীর্ঘদিন ধরে চলে আসছে। এসব দুর্নীতির লাগাম টানা না গেলে সেবা প্রদানকারী এই সংস্থাটি অবকাঠামো ভেঙে পড়বে বলে মনে করেন ফায়ার সার্ভিসে কর্মরত সৎ ও নিষ্ঠাবান অসংখ্য কর্মকর্তা-কর্মচারীরা।

     

    নিয়োগ অনিয়ম ও দূর্নীতির বিষয়ে নিয়োগ কমিটির সভাপতি ও অধিদপ্তরের পরিচালক (প্রশা: ও অর্থ) ওয়াহিদুল ইসলাম কোন মতামত দিতে রাজি হননি। এই কমিটির সদস্য সচিব ও উপপরিচালক (প্রশাঃ ও অর্থ) জসীম উদ্দিন বলেন, অধিদপ্তর ও মন্ত্রণালয়ে চাইলে যেকোন সময় পদ বৃদ্ধি ও কমাতে পারে। এছাড়া আর কোন কথা বলতে তিনি রাজি হননি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ