বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি দিলেন জামায়াতও

    ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি দিলেন জামায়াতও
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির ঘোষণার পর এবার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীও। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

    বিবৃতিতে জামায়াত তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে অবরোধ চলাকালে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে  শুক্রবার (৩ নভেম্বর) দেশব্যাপী দোয়া অনুষ্ঠান। সেইসঙ্গে ৫ নভেম্বর রোববার ভোর ৬টা থেকে ৭ নভেম্বর মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে টানা ৪৮ ঘণ্টা শান্তিপূর্ণ অবরোধের কর্মসূচি ঘোষণা করে দলটি।

     

    এর আগে সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, দলের আমির ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মীদের মুক্তি ও রাজধানীতে মহাসমাবেশে হামলা, সাংবাদিক ও নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে ৭২ ঘণ্টার সর্বাত্মক অবরোধে সারাদেশে কর্মসূচি পালন করে জামায়াত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ