শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • অন্যের বিরুদ্ধে মামলা করেই কোটি টাকা আয়

     অন্যের বিরুদ্ধে মামলা করেই কোটি টাকা আয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আয়ের নানান পথ বেছে নেন অনেকে। কেউ সৎ পথে কেউবা বেশি আয়ের জন্য অসৎ পথ বেছে নেন। তবে কিছু মানুষ আছেন যারা কঠোর পরিশ্রম না করে শুধু বুদ্ধি খাটিয়ে কোটি কোটি টাকা আয় করেছেন। যাদের অনেকের কথা আমরা জানতে পারি বিভিন্ন মাধ্যমে।

    আজ এমনই এক ব্যক্তির কথা জানাব যিনি অন্যের বিরুদ্ধে মামলা করেই কোটি কোটি টাকা আয় করেছেন। আমেরিকান বাসিন্দা জোনাথন লি এখনো পর্যন্ত ২৬০০টি মামলা করেছেন। মামলাগুলোর মধ্যে একাধিক মামলায় জিতেছেন আর ক্ষতিপূরণ হিসেবে কোটি কোটি টাকা আয় করেছেন।

     

    প্রথম জীবনে তিনি মামলা দায়ের করেছিলেন নিজের মায়ের নামে। অভিযোগ করেছিলেন তার প্রতি অবহেলা করেছেন মা। সেই মামলায় জিতেও যান, টাকাও পান মোটা অঙ্কের। মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করে জোনাথন ২০ হাজার মার্কিন ডলার পান। মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করে জিতে যাওয়ার পরই মামলা দায়ের করে টাকা আয়ের দিকে ঝোঁকেন জোনাথন।

     

    একের পর মামলা দায়েরের পর্ব চলতে থাকে। বাদ পড়েননি কেউ। জোনাথন মামলা দায়েরের জন্য বেছে নেন বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন, পুলিশ অফিসার, প্রতিবেশী, হবু স্ত্রী, কোর্টের বিচারককেও। এমনকি জর্জ ডব্লিউ বুশের নামেও মামলা ঠুকেছেন জোনাথন।

    এখন পর্যন্ত ২৬০০ মামলা দায়ের করেছেন জোনাথন। আর যেসব মামলায় জিতেছেন সেইগুলোর থেকে ক্ষতিপূরণ হিসেবে এখন পর্যন্ত আয় করেছেন ৮ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৮৭ কোটি ৯০ লাখ ৮৩ হাজার টাকা।

     

    বিশ্বের সবচেয়ে বেশি মামলা করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডেও নাম তোলেন জোনাথন। বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মামলা দায়ের করা ব্যক্তি হিসেবে জোনাথনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।


    তবে এই রেকর্ডের জন্য জোনাথন গিনেস বুক অব রেকর্ডসের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। অভিযোগ করেছিলেন, অনুমতি ছাড়াই রেকর্ডসে লেখা হয়েছে তার ব্যক্তিগত জীবন যা আইনের পরিপন্থী। এই মামলাতেও ক্ষতিপূরণ হিসেবে তিনি জিতে নেন ৫০ হাজার ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৫৪ লাখ ৯৪ হাজার ২৭০ টাকা।


    সূত্র: এনডিটিভি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ