শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ডিআরইউর নির্বাচন

    সভাপতি শুভ সম্পাদক মহিউদ্দিন

    সভাপতি শুভ সম্পাদক মহিউদ্দিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) এক বছর মেয়াদি (২০২৪ সাল) নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। এতে সভাপতি পদে সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন নির্বাচিত হয়েছেন।

    বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন ডিআরইউর নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল। এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এক হাজার ৪০৪টি পড়ে নির্বাচনে।


    নির্বাচনে সভাপতি নির্বাচিত সৈয়দ শুকুর আলী শুভ পেয়েছেন ৫৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কবির আহমেদ খান পেয়েছেন ৩৫৭ ভোট। আর জহিরুল হক রানা পেয়েছেন ১২ ভোট।

    আর সর্বোচ্চ ৬০৭টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মহিউদ্দিন। মাইনুল হাসান সোহেল ৪৭১ ভোট ও আব্দুল্লাহ আল কাফি পেয়েছেন ৩০৭ ভোট।


    সহ-সভাপতির একটি পদে শফিকুল ইসলাম শামীম ৪৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদকের একটি পদে ৭৫৭টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান (মিজান রহমান)। সাংগঠনিক সম্পাদক পদে ৩৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ।

    এছাড়া দপ্তর সম্পাদক পদে রফিক রাফি, নারীবিষয়ক সম্পাদক পদে মাহমুদা ডলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সুশান্ত কুমার সাহা, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে রাশিম (রাশিম মোল্লা), ক্রীড়া সম্পাদক পদে মাহবুবুর রহমান, আপ্যায়ন সম্পাদক পদে মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), কল্যাণ সম্পাদক পদে তানভীর আহমেদ নির্বাচিত হয়েছেন।

    এর আগে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন।


    অন্যদিকে, কার্যনির্বাহী সদস্যের সাতটি পদের জন্য প্রার্থী ছিলেন আটজন। তাদের মধ্যে নির্বাচিত সাতজন হলেন- হাবিবুর রহমান (৯০৯), ফারহানা ইয়াছমিন (৮৪৬), সাঈদ শিপন (৮৩৮), মুহিববুল্লাহ মুহিব(৬৭৭), রফিক মৃধা (৬১৪), দেলোয়ার হোসেন মহিন (৬১০), শরীফুল ইসলাম (৫৫৭)।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন