শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সারাদেশে বিজিবিসহ র‍্যাবের ৪২২ টহল দল মোতায়েন

    সারাদেশে বিজিবিসহ র‍্যাবের ৪২২ টহল দল মোতায়েন
    সারাদেশে বিজিবিসহ র‍্যাবের ৪২২ টহল দল মোতায়েন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে র‍্যাবের ৪২২ টহল দল মোতায়েন করা হয়েছে। এছাড়াও ১৫৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

    বুধবার ৬ ডিসেম্বর বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

    বিজিবির পাশাপাশি সারাদেশে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ৪২২টি টহল দল মোতায়েন করা হয়েছে। এর মধ্যে অগ্নিসংযোগের ঘটনা বেড়ে যাওয়ায় ঢাকায় ১৩০টি টহল দল মোতায়েন করা হয়।

    র‍্যাব সদর দফতরের মিডিয়া উইংয়ের সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমরান খান বলেন, দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করছে র‍্যাব।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ