শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • গণপ্রতিরোধের মুখে এই সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে: রিজভী

    গণপ্রতিরোধের মুখে এই সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে: রিজভী
    গণপ্রতিরোধের মুখে এই সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে: রিজভী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বর্তমান সরকারের অধীনে আসন্ন নির্বাচন কেবল দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো নয়, বরং দেশের সাধারণ মানুষ এবং বিশ্বও প্রত্যাখ্যান করেছে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘পাতানো নির্বাচন শুধু বয়কট নয়, গণপ্রতিরোধের মুখে এই সরকারকে ক্ষমতাচ্যুত করে একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে।’ 

    বৃহস্পতিবার ৭ ডিসেম্বর বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী এসব বলেন। রিজভী বলেন, ‘শেখ হাসিনা বারবার মানুষকে প্রতারিত করে ক্ষমতা দীর্ঘায়িত করবেন, সেই সুযোগ আর নেই। সকল সুযোগ বন্ধ হয়ে গেছে।’

    আসন্ন নির্বাচন প্রতিহত করতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘শেখ হাসিনার ক্ষমতা দীর্ঘায়িত করার সকল সুযোগ বন্ধ হয়ে গেছে।’

    গ্রেপ্তার নেতা-কর্মীদের নির্যাতনের মাধ্যমে দল পরিবর্তনের জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, ‘গ্রেপ্তারের পর রিমান্ডের মাধ্যমে দল পরিবর্তনের জন্য কারান্তরীণ রাজনীতিবিদদের চরম অসম্মানজনকভাবে তাদের সম্মতি আদায়ের জন্য জুলুম করা হচ্ছে বলে শোনা যাচ্ছে। নেতা-কর্মীদের মিথ্যা সাক্ষ্য আদায়ের চেষ্টা চলছে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন