শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ইসিতে মোট ৫৬১ প্রার্থীর আপিল, আজ থেকে শুরু হচ্ছে শুনানি

    ইসিতে মোট ৫৬১ প্রার্থীর আপিল, আজ থেকে শুরু হচ্ছে শুনানি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন মোট ৫৬১ জন প্রার্থী। এবার মোট ৭৩১টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা।

    রোববার ১০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই সকল প্রার্থীর আপিল শুনানির কার্যক্রম। চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত।

    শনিবার ছিলো আপিলের শেষ দিন। পাঁচ দিনে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে। প্রার্থিতা ফিরে পেতে আপিলের পাশাপাশি প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে অনেক হেভিওয়েট প্রার্থী আপিল করেন। হয়েছে পাল্টাপাল্টি আপিলও। 

    এবার সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশে ৭৪৭ জন স্বতন্ত্রসহ মোট দু’হাজার ৭১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বাছাই শেষে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র বৈধ  ঘোষণা করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ