শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সিলেট ১০ নম্বর কূপে তেল-গ্যাসের সন্ধান

    সিলেট ১০ নম্বর কূপে তেল-গ্যাসের সন্ধান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিলেট গ্যাস ক্ষেত্রের ১০ নম্বর কূপে তেল ও গ্যাস পাওয়া গেছে। এই কূপে মোট আলাদা আলাদা চারটি স্তরের প্রথম স্তরে তেলের অনুসন্ধান পাওয়া গেছে। আর পরের তিন স্তরে গ্যাস পাওয়া গেছে। গ্যাস মজুদের পরিমান ৪৩-১০০ বিলিয়ন ঘনফুট।

    রোববার ১০ ডিসেম্বর দুপুরে সচিবালয়ে মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব কথা জানান।

    তিনি বলেন, সিলেট ১০ নম্বর কূপে দৈনিক ৫০০ থেকে ৬০০ ব্যারেল তেল পাওয়ার সম্ভবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তবে এর জন্য আরও পরীক্ষা নিরীক্ষা করতে হবে। পরীক্ষা শেষে চার মাস পর তেলের মজুদ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরবেন প্রতিমন্ত্রী।

    তিনি বলেন, সিলেট-১০নম্বর কূপে দু’হাজার ৫৭৬ মিটার গভীরতায় খনন সম্পন্ন করা হয়। এই কূপে চারটি স্তরে গ্যাসের উপস্থিতি পাওয়া যায়। 

    এর নিচের স্তরটি ২৫৪০-২৫৭৬ মিটার টেস্ট করে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রবাহ পাওয়া যায় এবং ফ্লোয়িং প্রেসার ৩৫০০ পিএসআইজি। মজুদের পরিমাণ ৪৩-১০০ বিলিয়ন ঘনফুট।

    ২৪৬০-২৪৭৫ মিটারে আরও একটি ভালো গ্যাস স্তর পাওয়া যায়, এখানে টেস্ট করলে ২৫-৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে আশা করা যায়। এছাড়াও ২২৯০-২৩১০ মিটারে গ্যাসের উপস্থিতি পাওয়া যায়।

    তিনি আরও বলেন, ১৩৯৭-১৪৪৫ মিটার গভীরতায় আরো একটি জোন পাওয়া যায়, যেখানে ৮ ডিসেম্বর টেস্ট করে তেলের উপস্থিতি জানা যায়, যার প্রাথমিকভাবে এপিআই গ্রাভিটি ২৯.৭ ডিগ্রি। সেলফ প্রেসারে প্রতি ঘণ্টায় ৩৫ ব্যারেল তেলের প্রবাহ পাওয়া যায়।

    তবে পরীক্ষা করাসম্পন্ন হলে তেলের মজুদ জানা যাবে। ২৫৪০ এবং ২৪৬০ মিটার গভীরতায় একযোগে উৎপাদন করা হলে প্রায় ৮-১০ বছর সাসটেইন করবে এবং গড় মূল্য হিসেবে এর মূল্য প্রায় আট হাজার ৫০০ কোটি টাকা।

    নসরুল হামিদ বলেন, যদি ২০ মিলিয়ন ঘনফুট হারে উৎপাদন করা হয় তাহলে ১৫ বছরের অধিক সাসটেইন করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ