শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সিলেট থেকে শুরু হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা

    সিলেট থেকে শুরু হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারও সিলেট থেকে শুরু হচ্ছে আওয়ামী লীগের আনুষ্ঠানিক প্রচারণা। বুধবার ২০ ডিসেম্বর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন দলটির সভাপতি শেখ হাসিনা।

    এরপর বিভিন্ন বিভাগে ও জেলায় আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এর মধ্যে ৫ বিভাগের ৮ জেলায় ৯টি নির্বাচনি জনসভার তারিখ ঘোষণা করেছে দলটি।

    প্রতিবারের মতো এবারও বুধবার ২০ ডিসেম্বর হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারতের পর জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগের সভাপতি।

    বুধবার সকালে সিলেট পৌঁছে মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর স্থানীয় নেতাদের সঙ্গে কুশল বিনিয়ম করবেন। এরপর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সরকারি আলিয়া মাদরাসা মাঠে দলীয় জনসভায় যোগ দেবেন সভানেত্রী। এ উপলক্ষে দলের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে।

    মঙ্গলবার ১৯ ডিসেম্বরের আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান জানিয়েছেন, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ২১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে ভার্চুয়ালি নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন।

    ২৯ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩টায় বরিশাল জেলা সদরে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন শেখ হাসিনা।

    এরপর ৩০ ডিসেম্বর শনিবার গোপালগঞ্জ-৩ আসনে নিজের নির্বাচনি এলাকায় (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) এবং মাদারীপুর-৩ নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন