শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কমলাপুর নিরাপত্তায় র‌্যাব-এনএসআই

    কমলাপুর নিরাপত্তায় র‌্যাব-এনএসআই
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নাশকতা রোধ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কমলাপুর রেলওয়ে স্টেশনে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) দায়িত্ব দেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) থেকে সংস্থা দুটি সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।


    জানা গেছে, সিটি এনএসআইয়ের ১২ জন এবং র‌্যাবের ৫০ জন সদস্য কমলাপুর রেলওয়ে স্টেশনের নিরাপত্তায় চৌকস নজরদারিতে নিয়োজিত।

     

    যৌথ নজরদারিতে সন্দেহভাজন ব্যক্তি এবং তার সঙ্গে বহন করা ব্যাগে তল্লাশি চালানো হচ্ছে, যেন দুষ্কৃতকারীরা কোনো দাহ্য পদার্থ বা অবৈধ মালামাল বহন করতে না পারে।

    সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে র‌্যাব-৩ এর আওতাধীন এলাকায় একাধিক পেট্রোলের সমন্বয়ে রোবাস্ট পেট্রোল পরিচালিত হচ্ছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ নিরাপত্তা পেট্রোল প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ