শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বিক্ষোভ মিছিলে ইসলামী আন্দোলন

    একতরফা পাতানো নির্বাচন বাতিলের দাবি

    একতরফা পাতানো নির্বাচন বাতিলের দাবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসলামী আন্দোলনের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দেশের পৌনে বারোটা বেজে গেছে। আমার মনে হয় আগামী ৭ই জানুয়ারি দেশের বারোটা বাজার এলার্ম বেজে উঠবে। শুক্রবার দুপুরে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ‘জাতিসত্তার বিরোধী শিক্ষা কারিকুলাম পরিবর্তন করো ও একতরফা পাতানো নির্বাচন বাতিলের দাবি’তে আয়োজিত এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

       

    মাওলানা ইউনুছ আহমাদ বলেন, দেশে ভোট দেয়া লাগবে না, নির্বাচনের আগেই ভোট দেয়ার পরিস্থিতি চলছে। আবার শিক্ষা কমিশনের পরীক্ষা দেয়া লাগবে না অটো পাস হয়ে যাবে। তারমানে জনগণের ইচ্ছার বিরুদ্ধে পরিকল্পিতভাবে এদেশের মানুষকে ধ্বংস করার পায়তারা চলছে। এ ধরনের শিক্ষা ক্রম আমরা বাতিল চাই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন