শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • অবরোধের রাতে রাজধানীতে ৩ বাসে আগুন

    অবরোধের রাতে রাজধানীতে ৩ বাসে আগুন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা অবরোধ কর্মসূচি শুরু হওয়ার আগেই রাজধানীতে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে, গুলিস্তানে রজনীগন্ধা পরিবহনের বাস, মিরপুর-১৩ নম্বরে ট্রাস্ট পরিবহনের বাস ও কলাবাগানে শিকড় পরিবহনের বাসে অগ্নিসংযোগ করা হয়। 

    শনিবার (২৩ ডিসেম্বর) রাত সোয়া ৯টা থেকে রাত ১০টা ৫০ মিনিট পর্যন্ত এসব ঘটনা ঘটে। 

    গুলিস্তান : রাত সোয়া ৯টার দিকে গুলিস্তান টোল প্লাজার পাশে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট রাত ৯টা ২৭ মিনিটে আগুন নির্বাপণ করে। বাসে অগ্নিসংযোগের ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।

    এ ব্যাপারে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, রাত ৯টা ১৫ মিনিটে সদর দপ্তরে খবর আসে রাজধানীর গুলিস্তান টোল প্লাজার পাশে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নেভায়।

    মিরপুর-১৩ : রাজধানীর মিরপুর-১৩ নম্বর এলাকায় ট্রাস্ট পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।

    ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, রাত সাড়ে ১০টায় সদর দপ্তরে খবর আসে রাজধানীর মিরপুর-১৩ নম্বর এলাকায় ট্রাস্ট পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ওই খবরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। 

    কলাবাগান : রাজধানীর কলাবাগানে শিকড় পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।

    ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, রাত ১০টা ৫০ মিনিটে সদর দপ্তরে খবর আসে রাজধানীর কলাবাগান এলাকায় শিকড় পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিভিয়ে ফেলে বলেও জানান তিনি। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ