শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ঢাকা মেডিকেল থেকে ভুয়া নারী চিকিৎসক আটক

    ঢাকা মেডিকেল থেকে ভুয়া নারী চিকিৎসক আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে মুনিয়া নামের এক ভুয়া নারী চিকিৎসককে আটক করা হয়েছে। ডিএমসির নতুন ভবনের পঞ্চম তলার নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র তথা আইসিইউ থেকে তাকে আটক করা হয়। সূত্র : যমুনা টিভি। 

    জিজ্ঞাসাবাদে মুনিয়া জানান, নীলক্ষেত থেকে কিনেছেন অ্যাপ্রোন, বানিয়েছেন নকল আইডি কার্ড। এরপর গত একমাস ধরে চিকিৎসকের ভুয়া আইডি কার্ডসহ অ্যাপ্রোন গায়ে, স্টেথিসকোপ গলায় ঝুলিয়ে ঢামেকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরতেন।

    সিসিটিভি ফুটেজে দেখো গেছে, চিকিৎসকের আইডি কার্ডসহ স্টেথিস্কোপ গলায় ঝুলানো অবস্থায় অ্যাপ্রোন পরিহিত চিকিৎসকরূপী নারীটি ঢামেকের চিকিৎসকদের কক্ষে আসা-যাওয়া করতেন। তাঁর গতিবিধি সন্দেহজনক হওয়ায় কর্তব্যরত নার্স ও আনসার সদস্যরা তাঁকে চ্যালেঞ্জ করেন। নিজেকে প্রথমে গাইনী ওয়ার্ড ও পরে আউটডোরের চিকিৎসক বলে দাবি করেন। কিন্তু গাইনী ওয়ার্ড ও আউটডোরের কর্তব্যরত চিকিৎসকেরা তাকে চিনতে না পারেননি। পরে ভুয়া চিকিৎসক হিসেবে স্বীকারোক্তি দেন তিনি।

    এ সময় মুনিয়া বলেন, মানুষ বলতেই তো ভুল হয়, আমাকে মাফ করে দেন স্যার। আমি কখনোই আর এ ধরনের কাজ করবো না। ঢাকা মেডিকেলে প্রায় একমাস ধরে আসতেন বলে জানান তিনি। বুঝতে পারছি- আমি অন্যায় করেছি। এ করম ভুল আর করবো না। 

    এ বিষয়ে ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমান বলেন, একজন ভুয়া ডাক্তার ধরা পড়েছে। তিনি অনর্থক বিভিন্ন স্থানে ঘুরতেন।

    দায়িত্বরত একজন নার্স বলেন, আইসিইউয়ের ভেতরে তাঁর গতিবিধি সন্দেহজনক ছিল। তাকে সার্চ করে আইসিইউ কক্ষের মোবাইল ফোন ও কিছু যন্ত্রপাতি পাওয়া গেছে।

    এ বিষয়ে ঢামেক কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে শাহবাগ থানা পুলিশ ভুয়া চিকিৎসক মুনিয়াকে আটক করে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে প্রতারণা মামলার প্রস্তুতি নিয়েছে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।


    ডক্টর টিভি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন