শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • করোনা রোগী বাড়ল ৫২ শতাংশ, বিশ্বজুড়ে ফের আতঙ্ক

    করোনা রোগী বাড়ল ৫২ শতাংশ, বিশ্বজুড়ে ফের আতঙ্ক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফের মাথা চারা দিচ্ছে কোভিড-১৯। বিশ্বজুড়ে গত চার সপ্তাহে ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে নতুন কোভিড আক্রান্তের সংখ্যা। এই অল্প সময়ের মধ্যেই ৮ লাখ ৫০ 
    হাজারেরও বেশি মানুষের শরীরে করোনা সনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

    সোমবার ২৫ ডিসেম্বর হিন্দুস্তান টাইম’র এক প্রতিবেদনে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আগের ২৮ দিনের তুলনায় নতুন মৃত্যুর সংখ্যা ৮ শতাংশ হ্রাস পেয়েছে এবং ৩ হাজারেরও বেশি নতুন মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, কোভিড-১৯ শুরু হওয়ার পর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী ৭৭ কোটি ২০ লাখের বেশি নিশ্চিত সংক্রমণের খাবর পাওয়া গিয়েছে এবং প্রায় ৭০ লাখের বেশি মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

    এছাড়াও বিশ্বব্যাপী কোভিড-১৯ এ এক লাখ ১৮ হাজারের বেশি নতুন রোগী হাসপাতালে ভর্তি রয়েছে এবং এক হাজার ৬০০ জনের বেশি রোগী আইসিইউতে ভর্তি হয়েছে। 

    ওমিক্রন ভ্যারিয়েন্টের একটি উপ-বংশ জেএন.১ অত্যন্ত দ্রুত বৃদ্ধি হওয়ার ফলে একে আলাদা একটি ভ্যারিয়েন্ট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এর দ্রুত বিস্তারের কারণে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জেএন.১ ভ্যারিয়েন্টকে প্যারেন্ট বংশের বিএ.২.৮৬ থেকে আলাদা ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট (ভিওআই) হিসেবে শ্রেণিবদ্ধ করছে। এটি পূর্বে বিএ.২.৮৬ উপ-বংশের অংশ হিসেবে ভিওআই হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল।

    বর্তমান ভ্যাকসিনগুলো জেএন.১ এবং সার্স-কোভ-২ ভাইরাসের সংক্রমণের কারণে গুরুতর রোগ এবং মৃত্যুর বিরুদ্ধে রক্ষা করতে চলেছে। কোভিড-১৯ এর ফলে শুধুমাত্র শ্বাসযন্ত্রের রোগ নয় বরং ইনফ্লুয়েঞ্জা, আরএসভি এবং সাধারণ শৈশব নিউমোনিয়াও বাড়ছে।

    ঝুঁকি কমাতে ইতোমধ্যেই জনবহুল এলাকা এড়িয়ে চলতে এবং কোভিডের প্রাথমিক বিধি নিষেধগুলো মেনে চলার নির্দেশ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন