বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির
  • বিএফইউজে’র নির্বাচন

    সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব কাদের গণি

    সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব কাদের গণি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে'র দ্বি-বার্ষিক নির্বাচনে জয় পেয়েছে গাজী-গণি পরিষদ। নির্বাচনে অংশ নেওয়া দুটি প্যানেলে সর্বমোট ৩৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অপর প্যানেল এম আব্দুল্লাহ ও নূরুল আমিন রোকন পরিষদ।

    শুক্রবার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত দ্বি-বার্ষিক সাধারণ সভা হয়। সাধারণ সভায় সারাদেশ থেকে আসা কাউন্সিলর উপস্থিত থাকেন এবং ভোট প্রদান করেন।

    কাউন্সিলরদের ভোটে সভাপতি পদে রুহুল আমিন গাজী ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিপক্ষ এম. আবদুল্লাহ পেয়েছেন ১৪৭ ভোট।

    অপরদিকে মহাসচিব পদে কাদের গনি চৌধুরী নির্বাচিত হয়েছেন ২২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নূরুল আমিন রোকন পেয়েছেন ১১২ ভোট।

    এছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ওবায়দুর রহমান শাহীন (২১৪), মুহাম্মদ খায়রুল বাশার (১৮৮) ও এ কে এম মহসিন (১৫৭ ভোট)।

    সহকারী মহাসচিব নির্বাচিত হয়েছেন বাছির জামাল (২১৫), ড. সাদিকুল ইসলাম স্বপন (১৯৮) ও এহতেশামুল হক শাওন (১৮৯ ভোট) ।

    কোষাধ্যক্ষ হয়েছেন শহীদুল ইসলাম (২১১), সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ (১৮৪), দফতর সম্পাদক মো. আবু বকর (২০৯), প্রচার সম্পাদক মো. শাজাহান সাজু (১৮০)।

    নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন শাহীন হাসনাত (২১৩), মো. মোদাব্বের হোসেন (২০৫), অপর্ণা রায় (১৯৪), মুহাম্মদ আবু হানিফ (১৭২), ম. হামিদুল হক মানিক (১৬০), মীর্জা সেলিম রেজা (১৫৮) ও মো. আব্দুর রাজ্জাক বাচ্চু (১৪৫ ভোট)।

    নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ছিলেন সাংবাদিক কায়কোবাদ মিলন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন