শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • রাজশাহী মেডিকেল থেকে ভুয়া চিকিৎসক আটক

    রাজশাহী মেডিকেল থেকে ভুয়া চিকিৎসক আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গায়ে অ্যাপ্রোন, গলায় স্টেথোস্কোপ আর ভুয়া আইডি কার্ড ঝুলিয়ে প্রায়ই আসতেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। উদ্দেশ্য বিভিন্ন ওয়ার্ডে রোগীদের চিকিৎসা সেবা দেয়া। অবশেষে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই ভুয়া চিকিৎসক সামিউর রহমানকে (২৭) আটক করেছেন রামেক হাসপাতালের দায়িত্বরত আনসার সদস্যরা।

    গ্রেফতারকৃত ওই ভুয়া চিকিৎসক রাজশাহী নগরীর উপ ভদ্রা এলাকার রাশেদুর রহমানের ছেলে।

    হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র নার্স গোলাম মোস্তফা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে অ্যাপ্রোন পরিহিত অবস্থায় জরুরী বিভাগে ওটি করার জন্য ঢুকেন ওই ভুয়া চিকিৎসক। এসময় কত্যর্বরত নার্সদের কাছে মাস্ক ও ওটির পোশাক চান। সেগুলো দিতে না পারায় নার্সদের ওপর তিনি চড়াও হন। ওই ব্যক্তির আচারণে সন্দেহ হলে তাকে পুলিশে দেওয়া হয়।

    ভুয়া চিকিৎসক সামিউরের দাবি, তাঁর স্বপ্ন ছিলো বড় চিকিৎসক হওয়া। কিন্তু পারিবারিক সমস্যার কারণে সেটি হয়ে ওঠেনি। তারপরও পরিবার ও আত্বীয় স্বজনদের তিনি রামেক হাসপাতালের একজন চিকিৎসক পরিচয় দিয়ে আসতেন। সম্প্রতি চিকিৎসক পরিচয়ে এক নারীকে বিয়েও করেছেন। 

    রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আনসার (পিসি) শহিদুল ইসলাম জানান, প্রথমে গ্রেফতারকৃত সামিউর রহমান ভুয়া চিকিৎসক হিসেবে নিজেকে স্বীকার না করলেও পরে জানান তিনি কোন চিকিৎসক নন। এরপর তাকে আটক করে রামেক হাসপাতালে পুলিশ বক্সে নিয়ে আসা হয়।

    উল্লেখ্য : গ্রেফতারকৃত ভুয়া চিকিৎসক সামিউর রহমান নিজেকে ইসলামী ব্যাংক ইনিস্টিটিউট অফ হেলথ টেকনোলোজির শিক্ষার্থী দাবি করলেও সেটির পক্ষেও কোন প্রমাণ দেখাতে পারেনি তিনি।


    ডক্টর টিভি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন