বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
  • বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৪ জন নিহত

    বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৪ জন নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের মা-ছেলে ও দুই নাতনি নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

    শনিবার ৩০ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ৪ নম্বর ঘোষগাঁও ইউনিয়নের ৫ নম্বর ঘোষপালা পূর্বপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

    নিহতরা হলেন- মৃত আব্দুছ ছাত্তারের স্ত্রী আনোয়ারা বেগম (৫৫), ছেলে জামাল উদ্দিন (৩৬), জামাল উদ্দিনের শিশু কন্যা ফাহমিদা ইসলাম ফাইজা (৬) ও ফারিয়া ইসলাম আনিকা (৪)। 

    নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের চারজন নিহত হয়েছেন।

    স্থানীয় ইউপি সদস্য মো. মাহাবুব আলম জানান, অটোরিকশা চার্জে দিয়েছিলেন জামাল উদ্দিন। এ সময় তার মেয়ে আনিকা খেলার জন্য অটোরিকশায় উঠতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বিষয়টি বুঝতে পেরে মেয়েকে বাঁচাতে জামাল উদ্দিন এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে জামাল উদ্দিনের ওই অবস্থা দেখে তার মা এবং আরেক মেয়ে এগিয়ে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এভাবেই একজনের পর একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তারা সবাই মারা যান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ