শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২ হাজার না হলেও আক্রান্ত  ৩ লক্ষাধিক

    চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২ হাজার না হলেও আক্রান্ত  ৩ লক্ষাধিক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ডেঙ্গুতে এক বছরে সারাদেশে ১ হাজার ৭০৩ জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩ লাখ ২১ হাজার ৭৩ জন। শনিবার (৩০ ডিসেম্বর) দেশের বিভিন্ন হাসপাতালে ৭৩৪ জন চিকিৎসাধীন ছিল।

    এদিকে, শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৭২ জন। যার মৃত্যু হয়েছে তিনি ঢাকার হাসপাতালেই ভর্তি ছিলেন।

    স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জিন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম জানিয়েছে, গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত ৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩২ জন এবং ঢাকার বাইরে ৪০ জন।

    চলতি বছর শনিবার (৩০ ডিসেম্বর) সকাল পর্যন্ত দেশে যে ৩ লাখ ২১ হাজার ৭৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ঢাকায় আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ৯ হাজার ৯৭৩ জন। ঢাকার বাইরে মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ১১ হাজার ১০০ জন। সারাদেশে ডেঙ্গুতে যে ১ হাজার ৭০৩ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ঢাকায় ৯৭৯ জন এবং ঢাকার বাইরে ৭২৪ জন। বর্তমানে ১ শতাংশেরও কম রোগী হাসপাতালে ভর্তি আছে।

    উল্লেখ্য, গত জুনে দেশে ডেঙ্গুতে মারা গেছে ৩৪ জন, জুলাইতে মারা গেছে ২০৪ জন, আগস্টে মারা গেছে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন, অক্টোবরে ৩৫৯ জন, নভেম্বরে মারা গেছে ২৭৪ জন এবং শনিবার সকাল পর্যন্ত ডিসেম্বরের বিগত দিনগুলোতে দেশে ডেঙ্গু রোগীদের মধ্যে মৃত্যু হয়েছে ৮১ জনের। এর আগে চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত পাঁচ মাসে দেশে ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত মার্চ মাসে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন