শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • এনডিআই-আইআরআই পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকে মঈন খান

    এনডিআই-আইআরআই পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকে মঈন খান
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) ঢাকা সফররত প্রতিনিধিদল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের সঙ্গে বৈঠক করেছে।

    রোববার (৩১ ডিসেম্বর) গুলশানে মঈন খানের বাসভবনে প্রতিনিধি দলটি প্রায় পৌন দুই ঘণ্টা বৈঠক করে। বিকেল ৪টায় শুরু হওয়া বৈঠক শেষ হয়েছে সন্ধ্যা পৌনে ৬টায়।


    বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

     

    বৈঠকে ড. আব্দুল মঈন খান ছাড়াও মার্কিন প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন এনডিআই-আইআরআই নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের বিশ্লেষক এবং সমন্বয়কারী মিসেস নাতাশা রথচাইল্ড, উগান্ডা মানবাধিকার কমিশনের কমিশনার এবং নির্বাচন বিশেষজ্ঞ মি. ক্রিস্পিন কাহেরু, দ্য চার্টার সেন্টারের (নির্বাচন এক্সপার্ট মিশন) লিগ্যাল অ্যানালিস্ট মিস মারিয়াম তাবাতাদজে, নির্বাচন পর্যবেক্ষক মি. নেনাদ মারিনোভিচ ও নির্বাচন বিশেষজ্ঞ মি. ইভাইলো পেন্টচেভ।


    জানা গেছে, নির্বাচন পর্যবেক্ষণে আইআরআই ও এনডিআইয়ের মোট ১২ সদস্যের প্রতিনিধিদল ঢাকায় অবস্থান করবে। এর মধ্যে ডিসেম্বরের মাঝামাঝি পাঁচ সদস্যের এই প্রতিনিধিদলটি ঢাকায় আসে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ