শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কক্সবাজার সমুদ্র সৈকত

    অতীতের তুলনায় পর্যটক কম

    অতীতের তুলনায় পর্যটক কম
    ছবি: কক্সবাজার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে নৈসর্গিক সৌন্দর্য্যের জন্য বিখ্যাত শহর কক্সবাজার সৈকতে ভিড় করছে হাজারো পর্যটক। মেঘাচ্ছন্ন আকাশে জ্বল জ্বলে সূর্যকে বিদায় দিয়ে দিনটি স্মরণে রাখতে নিজের মোবাইল-ক্যামেরায় পরিবার পরিজনের ছবি তুলে রাখছেন অনেকে। তবে কত কয়েক বছরের তুলনায় পর্যটক একদমই কম। অনেকে ব্যবসায়ীর কপালে চিন্তার ভাঁজ। অনেকেই হতাশায় ভুগছেন। এভাবে চলতে থাকলে ব্যবসা ছেড়ে পালাতে হবে এমন কথা বলেছেন কেউ কেউ। সামনে নির্বাচন ঘিরে যে উত্তেজনা তা অনেকের মাঝেই কাজ করছে। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও অনেকে এই নতুন বছর সমুদ্র সৈকত উপভোগ করতে আসতে পারেনি। 

    সৈকতের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, মৃদু বাতাসে সৈকতের ইনানী বীচ ও সুগন্ধা বীচ সহ বিভিন্ন বীচ পয়েন্টে ঝাউবাগানের পত্রমালাও সাগরের ঢেউয়ের সঙ্গে দুলছে। গোটা সৈকতে জোয়ারে ভেসে আসা ছোট ছোট ঝিনুক যেন কার্পেটের মতো বিছিয়ে রয়েছে পর্যটকদের স্বাগত জানাতে। সাগরের কয়েক কিলোমিটারের মধ্যে ভেসে বেড়াচ্ছে ছোট ছোট পর্যটকবাহী ওয়াটার বাইক, স্পিডবোট, ট্রলার, লঞ্চ ও ডিঙি নৌকা। এদিকে সাগরের পাড়ে আগত পর্যটকরা কেউ ঘোড়ার পিঠে আবার কেউ খোলা জীপ ও বীচ বাইকে চড়ে ঘুরে বেড়ায়। কেউ কেউ জোড়ায় জোড়ায় সপরিবারের সমুদ্র পাড়ে বীচ চেয়ারে হেলান দিয়ে বসে সমুদ্রের ঢেউ উপভোগ করছে। কেউ আবার প্যারাসেইলিং করে মজা নিচ্ছে। কোন কিছু বাদ দিয়ে মন খারাপ করতে চায় না পর্যটকরা। তাই সব কিছুই উপভোগ করে প্রতিটি বীচ স্পটে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

    ঢাকা থেকে সপরিবারে আসা ইরানী রহমান বলেন, আমরা একবার ভাবছি আসবো না। আবার অনেক চিন্তা করে পরিবার নিয়ে এসেছেও চিন্তা কাজ করছে। এমন রাজনৈতিক পরিস্থিতিতে সন্তানদেরকে নিয়ে আসা ঠিক হয়নি। আল্লাহ আল্লাহ করে সুস্থ মতো ঢাকা ফিরতে যেনো পারি। আল্লাহ যেনো কোন অঘটনের কবলে না পেলেন।  সৈকত জেলা শহর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূর থেকে এমন হতাশা আর আতঙ্কের ‍মাঝেও পরিবার-প্রিজনকে নিয়ে শেষ সূর্যাস্ত উপভোগ করতে এসেছি। অনেক ছবি তুলে রেখেছি আজকের দিনকে ঘিরে। চিন্তা ও হতাশা নিয়েও অনেক উপভোগ করেছি। সকালে ইনশাআল্লাহ ঢাকা ফিরবো। ঢাকা পৌছানো পর্যন্ত এই চিন্তা ও হতাশা থাকবে। বাকীটা আল্লাহ'র উপর।

    হোটেল-মোটেল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনী ঢামাঢোল ও অস্থিতিশীল পরিবেশের কারণে প্রতি বছরের চেয়ে এ বছর পর্যটক কম। মাত্র ৩০ শতাংশ পর্যটক পেয়েছে, যা বর্তমান সময়ের জন্য লোকসানের। করোনার শুরু থেকে লোকসান গুণতে হচ্ছে ব্যবসায়ীদের। মাঝে একটু আশার আলো দেখলেও পুরো বছর গেলো লোকসানেই। আগামী বছর কি হবে সেটা দেখার অপেক্ষায় থাকছি। পরিস্থিতি খারাপ হলে অনেকেই ব্যবসা বন্ধ করে দিবে। যদি বন্ধ না করা হয় তাহলে লোকসান গুণতে গুণতে পথে বসতে হবে। কত লোকসান দেয়া যায় এমন প্রশ্ন রাখেন ব্যবসায়ীরা।

    ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার বলেন, বছরের শেষ সূর্যাস্ত দেখতে অনেক দর্শনার্থী ও পর্যটকদের উপস্থিতি ছিল। আমরাও সার্বক্ষণিক তৎপর রয়েছি। তবে আগের তুলনায় দর্শনার্থী ও পর্যটক অনেক কম। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ